বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
১৫। নকশিকাঁথা আমাদের—
ক. গ্রামীণ লোকশিল্প
খ. অবসরকালীন শিল্প
গ. জীবন কথার মিশ্রণ
ঘ. মেয়েদের নিখুঁত শিল্প
১৬। মসলিন কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য—
i. মোগল বাদশাহদের পছন্দ
ii. আংটির ভেতরে প্রবেশ করানো যায়
iii. সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। মণিপুরিদের কাপড়গুলো—
i. মোটা ii. টেকসই iii. আরামদায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আদমজি জুট মিল বন্ধ হয়ে গেছে আজ অনেক দিন। রহিম ঘরে বেকার। ক্ষুধার সংসারে জ্বালা আরও বেড়েছে। সরকারি সহযোগিতার অভাব, মানুষের খামখেয়ালিতে বন্ধ হয়ে যাওয়া আদমজি জুট মিল এককালে রহিমের ক্ষুধার অন্ন জোগাত। জুট মিল ধ্বংস হয়ে গেছে। এবার ধ্বংস হওয়ার পালা রহিমের।
১৮। উদ্দীপকটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন দিকটির ইঙ্গিত দেয়—
i. মানুষের বেকারত্বের
ii. দারিদ্র্যপীড়িত অবস্থার
iii. শিল্প বিলুপ্তির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। রহিম চরিত্রটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করে?
ক. মসলিন শিল্পীদের খ. মৃিশল্পীদের
গ. এ দেশের হাজার হাজার নারী-পুরুষের
ঘ. কুমোরদের
২০। কামরুল হাসানের আঁকা ছবির মাঝে প্রতিফলিত বিষয়ের সাদৃশ্য আছে—
ক. শহুরে জীবনের নানা উপাদান
খ. লোকজ জীবনের নানা উপাদান
গ. গ্রাম্যজীবনের নানা উপাদান
ঘ. বিদেশের পরিবেশ
২১। লোকশিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. মসলিন খ. নকশিকাঁথা
গ. কাঁসার জিনিস ঘ. লোহার জিনিস
২২। গ্রামের হাজার হাজার নারী-পুরুষ দারিদ্র্যের শিকার হয় কেন?
ক. কাজের অভাবে খ. অর্থের অভাবে
গ. বাড়ির অভাবে ঘ. ধন-সম্পদের অভাবে
২৩। ‘আমাদের লোকশিল্প’ রচনাটি পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীর মনে—
ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ হবে
গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে
ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে
২৪। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে হাতির দাঁত দিয়ে তৈরি কিসের কথা আছে?
ক. মাদুর খ. শীতলপাটি
গ. ফুলদানি ঘ. মূর্তি
২৫। ‘মণিপুরি’ বলতে কী বোঝায়?
ক. মণিপুরে বসবাসকারী
খ. মণিপুর সম্পর্কিত
গ. মণিপুরের মেয়ে ঘ. মণিপুরের কাপড়
২৬। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল পাল বা কুমোরদের কোন স্বরূপ উন্মোচন করে?
ক. কারিগরি দক্ষতার
খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা
গ. কারিগরি প্রচেষ্টার
ঘ. কারিগরদের সার্থকতার
২৭। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের অনিবার্য দায়িত্ব হলো—
ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ
খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
গ. এর বাজারজাতকরণ ও সমপ্রসারণ
ঘ. এর সমপ্রসারণ ও প্রচার
২৮। ‘চারিদিকে পানি থৈ থৈ করে, ঘর থেকে বের হওয়া যায় না’—কোন ঋতুর ক্ষেত্রে এটি প্রযোজ্য?
ক. বসন্ত খ. শীত গ. বর্ষা ঘ. গ্রীষ্ম
২৯। বর্তমানে দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু হচ্ছে—
ক. পাটশিল্প খ. কাঠশিল্প
গ. ঢাকাই মসলিন ঘ. ঢাকাই জামদানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: আমাদের লোকশিল্প
১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা