বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
৩০। কোন শব্দটি গঠনগত দিক থেকে ‘ইত’ প্রত্যয়ের পরিচয় বহন করে?
ক. রুচিসম্মত খ. সম্মতি
গ. প্রচলিত ঘ. আপাত
৩১। নকশিকাঁথায় জড়িয়ে আছে—
i. পরিবারের কাহিনি
ii. মনের গভীর আবেগ
iii. হাসি-কান্নার গল্প
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩২। শীতল পাটির বৈশিষ্ট্য—
i. গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক
ii. এতে নকশা করা থাকে
iii. এটি বর্তমানে সহজলভ্য
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৩। আমাদের লোকশিল্পের প্রথমেই কোনটির প্রসঙ্গ আসে?
ক. নকশিকাঁথা খ. মসলিন শাড়ি
গ. জামদানি ঘ. কাঁসা
সুখী মানুষ
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাবলিদের গ্রামে অসহায় মানুষের জন্য চাল, ডাল ও কাপড় দেওয়ার জন্য প্রশাসন থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। কিন্তু গ্রামের চেয়ারম্যান শুধু তাঁর অনুসারীদের মাঝে এগুলো বিতরণ করেন।
১. উদ্দীপকের ঘটনার সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের মিল রয়েছে কোন দিক থেকে?
ক. পরিবার নিয়ে ব্যস্ত থাকা
খ. ভোগবিলাসী
গ. অন্যায়ভাবে আয় করা
ঘ. সম্পদ লুণ্ঠনকারী
২. উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষণীয় দিকটি হলো—
i. সম্পদ সব সময় স্থায়ী হয় না ভালো কাজ ছাড়া
ii. সম্পদের পাহাড় ধ্বংস হয়ে যায় যদি মন ভালো না থাকে
iii. অনৈতিকভাবে উপার্জিত অর্থ অশান্তির মূল কারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. মোড়লের অশান্তির মূল কারণ—
i. অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ বিত্ত
ii. অসত্ পথে উপার্জিত অর্থ বিত্ত
iii. অবৈধ পথে উপার্জিত সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. মোড়ল ধনী হয়েছে যেভাবে—
i. মানুষের গরু কেড়ে নিয়ে
ii. মানুষের ধন লুট করে
iii. রাতের আঁঁধারে গুপ্তধন পেয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
আমাদের লোকশিল্প
৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ
সুখী মানুষ
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা