বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
১। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলোতে প্রকাশিত হয়েছে—
ক. চারুকলার মূল সত্য
খ. কারুকলার মূল সত্য
গ. শিল্পকলার মূল সত্য
ঘ. চিত্রকলার মূল সত্য
২। সুন্দরের বোধ মানুষের মনকে তৃপ্ত করে আর মানুষকে করে—
ক. পরিশীলিত খ. বোকা
গ. চালাক ঘ. নিপীড়িত
৩। ‘পুরাকাল’ শব্দের অর্থ কী?
ক. বর্তমান কাল খ. প্রাচীন কাল
গ. ভবিষ্যত্ কাল ঘ. অতীত কাল
৪। মানুষ সুন্দরকে নতুন করে সৃষ্টি করে কেন?
ক. প্রকৃতির বিচিত্র দৃশ্যাবলি দেখে
খ. প্রকৃতি জগতে সুন্দরের নানামুখী প্রকাশ দেখে
গ. পৃথিবীর নানা রূপ দেখে
ঘ. নিজের তাগিদ থেকে
৫। আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠেছে কীভাবে?
ক. শিল্পকলা দিয়ে
খ. শিল্পকলার কারুকাজ দিয়ে
গ. চিত্রকলা দিয়ে
ঘ. ভাস্কর্যের কারুকাজ দিয়ে
৬। সুন্দরের ধারণা ফুটে উঠেছে যে রচনায় এর সঙ্গে সাদৃশ্য আছে—
ক. শিল্পকলার নানা রূপ
খ. শিল্পকলার নানা দিক
গ. শিল্পকলার নানা বিষয়
ঘ. চিত্রকলার নানা দিক
৭। ‘গড়ন’ শব্দের অর্থ কী?
ক. চিত্রকলা খ. আকৃতি
গ. ভাস্কর্য ঘ. স্থাপত্য
৮। মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য
গ. কবিতা ঘ. সুন্দরবোধ
৯। প্রাচীনকালের আঁঁকা ছবির নিদর্শন ফুটে উঠেছে—
ক. পুরোনো গল্পে
খ. পুরোনো পুঁথিতে
গ. পুরোনো কারখানায়
ঘ. পুরোনো দেয়ালে
১০। শিল্পকলার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ যেটি—
ক. বিশেষ রূপ খ. বিশেষ ছন্দ
গ. বিশেষ কাল ঘ. বিশেষ গড়ন
১১। মনোহরপুর গ্রামের সঙ্গে মুস্তাফা মনোয়ারের সম্পর্ক—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. মাতৃসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
১২। ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত খ. উজ্জীবিত
গ. উচ্ছ্বসিত ঘ. আনন্দিত
১৩। জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ ঘটে—
ক. পেশিশক্তির মাধ্যমে
খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলার মাধ্যমে
ঘ. দুঃখবোধের মাধ্যমে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
শিল্পকলার নানা দিক
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা