* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
১৪। শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোর নাম—
ক. স্থাপতা খ. ফুলদানি
গ. ভাস্কর্য ঘ. নকশিকাঁথা
১৫। ‘জীবনভর’ বলতে বোঝানো হয়েছে—
ক. অর্ধজীবন খ. সারা জীবন
গ. আনন্দময় জীবন ঘ. জীবনীশক্তি
১৬। ‘স্থাপত্য’ বলতে নির্মাণকাজ বোঝায়—
ক. যানবাহনের খ. গৃহ বা ভবনাদির
গ. রাস্তাঘাটের ঘ. উন্নয়নমূলক কাজের
১৭। ‘রস’ বলতে বোঝায়—
ক. সাহিত্য পাঠে সৃষ্ট অনুভূতি
খ. মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি
গ. একটি দোকানের নাম
ঘ. রসে তৈরি পিঠা
১৮। ‘শিল্পকলার নানা দিক’ গঠনগত দিক থেকে একটি—
ক. ছোটগল্প খ. প্রবন্ধ গ. নাটক ঘ. রম্যরচনা
১৯। ‘ভুবন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. বসুমতী খ. মেদিনী গ. পৃথিবী ঘ. ধরিত্রী
২০। মুস্তাফা মনোয়ারের সম্পৃক্ততা আছে যে অনুষ্ঠানের সঙ্গে—
ক. মনের কথা খ. প্রাণের কথা
গ. হূদয়ের কথা ঘ. কল্পনার কথা
২১। শিল্পকলার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ যেটি—
ক. বিশেষ রূপ খ. বিশেষ ছন্দ
গ. বিশেষ কাল ঘ. বিশেষ গড়ন
২২। সুন্দরের এক রূপের নাম স্বাধীনতা আর অন্য রূপ হলো—
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তাই করা ঘ. একগুঁয়েমি
২৩। মানুষের মন প্রয়োজন মেটাতেই তৃপ্ত থাকে না, পাশাপাশি—
ক. আশা করে সুন্দরকে
খ. আশা করে বিলাসিতাকে
গ. আশা করে কৃত্রিমতাকে
ঘ. আশা করে স্বপ্নকে
২৪। সুন্দরকে প্রকাশের যে মাধ্যম তার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ হচ্ছে—
ক. চিত্রকলা খ. ভাস্কর্য
গ. স্থাপত্য ঘ. চিকিত্সাবিজ্ঞান
২৫। ‘একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকে যে’—
ওই সংজ্ঞার সঙ্গে সাদৃশ্য আছে যেটির—
ক. বৃত্ত খ. গাছ গ. ফুল ঘ. পাখি
২৬। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখকের মতে সবার জন্য অপরিহার্য বিষয় কী?
ক. চিত্রকলা চর্চা খ. নৃত্যকলা চর্চা
গ. সংগীতকলা চর্চা ঘ. শিল্পকলা চর্চা
২৭। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটিতে লেখক তাঁর যে ধারণা ব্যক্ত করেছেন তা—
ক. সুন্দরের খ. চিত্রকলার
গ. ভাস্কর্যের ঘ. নৃত্যকলার
২৮। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটির আলোকে সুন্দরের প্রকাশের জন্য প্রয়োজন—
ক. চিত্র খ. মাধ্যম গ. ভাব ঘ. ভাষা
২৯। ‘রস’ কিসের আহরিত অনুভূতি?
ক. শিল্পের খ. কাব্যের
গ. সাহিত্যের ঘ. কল্যাণের
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
শিল্পকলার নানা দিক
১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা