বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘রাঁচি ভ্রমণ’ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১. ‘রাঁচির ফাঁকে’ নামক অংশ দিয়ে কোন নদীটি প্রবাহিত হচ্ছে?
ক. সুবর্ণ খ. সুবর্ণা
গ. সুবর্ণরেখা ঘ. সুবর্ণখালী
২. প্রকৃতির লীলাক্ষেত্র বলতে বোঝায় এর—
ক. নীরবতা খ. বিষণ্নতা
গ. চঞ্চলতা ঘ. রূপবৈচিত্র্য
৩. এস. ওয়াজেদ আলির জন্ম কত সালে?
ক. ১৮৯৫ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৮৯০ সালে
ঘ. ১৮৮০ সালে
৪. লেখক ওয়াজেদ আলি পেশায় কী ছিলেন?
ক. সাংবাদিক খ. চাকরিজীবী
গ. আইন ব্যবসায়ী ঘ. পর্যটক
৫. এস. ওয়াজেদ আলির বার-অ্যাট-ল ডিগ্রিটি সম্পৃক্ত—
ক. আইন ব্যবসার সঙ্গে
খ. পর্যটনের সঙ্গে
গ. সাংবাদিকতার সঙ্গে
ঘ. বিভিন্ন ব্যবসার সঙ্গে
৬. এস. ওয়াজেদ আলি কোন পত্রিকায় নিয়মিত লিখতেন?
ক. ইনকিলাব খ. শিখা
গ. সুবজপত্র ঘ. বঙ্গদর্শন
৭. এস. ওয়াজেদ আলি মৃত্যুবরণ করেন—
ক. পাকিস্তানে খ. রাঁচিতে
গ. ঢাকায় ঘ. কলকাতায়
৮. এস. ওয়াজেদ আলির মৃত্যু হয়—
ক. ১৯৭১ সালে
খ. ১৯৬১ সালে
গ. ১৯৫১ সালে
ঘ. ১৯৪১ সালে
৯. এস. ওয়াজেদ আলি বিএ ও বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন—
ক. আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে
খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
ঘ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে
১০. এস. ওয়াজেদ আলির গ্রামের নাম কী?
ক. পাড়াতলী খ. কাদাগোলা
গ. পায়রাবন্দ ঘ. বড় তাজপুর
১১. পাহাড়ের পথে সবাই সাবধান হয়ে বসে কেন?
ক. গাড়িতে সমস্যা হচ্ছিল বলে
খ. রাস্তা বিপত্সংকুল বলে
গ. পাহাড়িদের আক্রমণের ভয়ে
ঘ. সৌন্দর্য অবলোকনের জন্য
১২. রাস্তা কিসের মতো এঁকেবেঁকে ওপরের দিকে উঠছে—
ক. নদীর মতো
খ. হেয়ার পিনের মতো
গ. দড়ির মতো
ঘ. আলোর মতো
১৩. অবিরামভাবে হর্ন বাজানোর কারণ হলো—
ক. গাড়িচালকের অজ্ঞতা
খ. অন্য গাড়িকে সংকেত দেওয়া
গ. পুলিশের দৃষ্টি আকর্ষণ
ঘ. নিজেদের বিপত্সংকেত জানানো
১৪. ডাকবাংলোয় যাওয়ার পথে জিজ্ঞাসাবাদ করতে হয়েছিল কেন?
ক. গাড়িচালক পথ ভুল করেছে বলে
খ. ভুল ঠিকানা থাকার জন্য
গ. ডাকবাংলো সম্পর্কে জানার জন্য
ঘ. অপরিচিত দেশ বলে
১৫. লেখক সমগ্র শহরটি তন্ন তন্ন করে ঘুরলেন কেন?
ক. আশ্রয়ের সন্ধানে
খ. শহরের কোনো ঠিকানা খুঁজতে
গ. শহরের সৌন্দর্য দেখার জন্য
ঘ. শহরটিকে জানার জন্য
১৬. সত্নারায়ায়ণ বাবু লেখকদের আশ্রয় দিয়েছিলেন—
ক. ঠান্ডার জন্য
খ. তাঁরা ক্লান্ত ছিলেন বলে
গ. সঙ্গে স্ত্রী-সন্তান থাকায়
ঘ. বৃষ্টির জন্য
১৭. লেখক আশ্রয়ের জন্য ব্যগ্র হয়েছিলেন কেন?
ক. ঠান্ডার জন্য
খ. সঙ্গে স্ত্রী-সন্তান থাকায়
গ. তাঁরা ক্লান্ত ছিলেন বলে
ঘ. বৃষ্টির জন্য
১৮. খাবারের ঘরে খাটিয়া বিছিয়ে লোক শুয়েছিল কেন?
ক. দখলের জন্য
খ. পাহারা দেওয়ার জন্য
গ. গরমের কারণে
ঘ. স্থানাভাবে
১৯. লেখক দখলিস্বত্বের অধিকারী বলেছেন—
ক. আশ্রয়প্রার্থীদের
খ. ভোগাধিকারীদের
গ. উদ্বাস্তুদের ঘ. মালিকদের
২০. ফল না দেখে ঘরে ফেরা সমীচীন মনে হওয়ার কারণ হলো—
ক. সেখানে আশ্রয় না পাওয়ার আকাঙ্ক্ষার
খ. সঙ্গে ছোট ছেলেমেয়ে ছিল বলে
গ. পথ অতি দূর বলে
ঘ. পথ দুর্গম ও বন্ধুর বলে
২১. নওয়াজি শব্দের অর্থ কী?
ক. খাওয়াদাওয়া খ. নতুন
গ. অতিথি আপ্যায়ন ঘ. নওজোয়ান
২২. নিয়তি শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. ভবিষ্যত্
গ. অতীত ঘ. মহাকাল
২৩. তারিফ শব্দের অর্থ কী?
ক. তাপ খ. ভাগ্য
গ. বাহবা দেওয়া ঘ. প্রকাশ করা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
রাঁচি ভ্রমণ
১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক ২৩. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা