বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মংডুর পথে
১. খাস চট্টগ্রামের খাবারের বৈশিষ্ট্য—
i. পোড়া লঙ্কা ii. নুন-তেল iii. লেবু পাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. মংডুর পথে নেমে অচেনা আবেগে উপচে পড়ল লেখকের—
i. মাথা ii. মুখ-চোখ iii. কান ও হূদয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বর্মিদের জাতীয় পোশাক—
i. শার্ট ও বর্মি কোট
ii. বর্মি টুপি ও লুঙ্গি
iii. দুই ফিতার মজবুত স্যান্ডেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ‘মংডুর পথে’ রচনাটি পাঠের উদ্দেশ্য—
i. প্রতিবেশী দেশের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে জানা
ii. একটি দেশ সম্পর্কে জানার আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি
iii. নিছক আনন্দের জন্য পড়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫. লেখক যে হোটেলে জায়গা পেলেন, সেটি চতুর্থ শ্রেণির পর্যায়ের হোটেল, তিনি যেভাবে বুঝলেন—
i. কাঠের মেঝে ও দেয়াল দেখে
ii. চষা জমির মতো তোশক দেখে
iii. মশারিতে উত্কট দুর্গন্ধ পেয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. নিচের কোনটি বর্মি (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. পুলিশ খ. শার্ট গ. লুঙ্গি ঘ. কাঁচি
৭. ‘মংডুর পথে’ কোন ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. গল্প ঘ. উপন্যাস
৮. ‘মংডু শহর মিয়নমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম
গ. উত্তর ঘ. দক্ষিণ
৯. ‘বৃষ্টি শিরীষ’ কী?
ক. গাছ খ. বৃষ্টির পানির ফোঁটা
গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি
১০. লেখক মংডুতে তখনো কী দেখেননি?
ক. প্যান্ট খ. লুঙ্গি গ. গেঞ্জি ঘ. শার্ট
১১. ‘বৌদ্ধ ভিক্ষু’ শব্দটির বর্মী রূপ কোনটি?
ক. চীবর খ. ফুঙ্গি গ. বঙ্গি ঘ. থামি
১২. মংডুতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে বাংলাদেশের—
ক. চট্টগ্রামের লোক খ. যশোরের লোক
গ. পাবনার লোক ঘ. বগুড়ার লোক
১৩. ‘দোকান’ শব্দটির উত্স হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. আরবি ভাষার শব্দ খ. ফারসি ভাষার শব্দ
গ. বাংলা ভাষার শব্দ ঘ. সংস্কৃত ভাষার শব্দ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
মংড়ূর পথে
১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা