বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘রাঁচি ভ্রমণ’ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রাঁচি ভ্রমণ
২৪. যেখানে অনেক কষ্টে যাওয়া যায় তাকে বলে—
ক. সমতল খ. দুর্গম গ. উঁচু-নিচু ঘ. সুগম
২৫. চারদিকে স্থলবিশিষ্ট বৃহত্ স্বাভাবিক জলাশয়কে কী বলে?
ক. সাগর খ. দ্বীপ গ. নদী ঘ. হ্রদ
২৬. লোহার দেহ আবরণকে কী বলে?
ক. জাল খ. খাঁচা
গ. কারাগার ঘ. লৌহবর্ম
২৭. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথাকার সবচেয়ে প্রাচীন ও দীর্ঘ মহাসড়ক?
ক. মধ্য এশিয়ার খ. ভারতের
গ. পাকিস্তানের ঘ. দক্ষিণ এশিয়ার
২৮. গুয়াহাটি হলো—
ক. বিহারের রাজধানী
খ. আসামের রাজধানী
গ. ঝাড়খন্ডের রাজধানী
ঘ. মেঘালয়ের রাজধানী
২৯. ‘রাঁচি ভ্রমণ’ রচনাটি পাঠের উদ্দেশ্য হলো—
ক. পাহাড়ের বিপদ সম্পর্কে বর্ণনা
খ. চলার পথের বিড়ম্বনা সম্পর্কে ধারণা
গ. পার্শ্ববর্তী দেশের মানুষের সঙ্গে পরিচিত হওয়া
ঘ. প্রতিবেশী রাষ্ট্রের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা
৩০. নতুন নতুন মানুষ, পরিবেশ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শনকে জানার এক অসাধারণ ও বাস্তব মাধ্যম হলো
ক. বই পড়া খ. গল্প শোনা
গ. ছবি দেখা ঘ. ভ্রমণ করা
৩১. ‘রাঁচি ভ্রমণ’ রচনায় প্রধানত ফুটে উঠছে—
ক. রাঁচির রাজনৈতিক অবস্থা
খ. রাঁচির সমাজব্যবস্থা
গ. রাঁচির অর্থনৈতিক অবস্থা
ঘ. রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য
৩২. ‘রাঁচি ভ্রমণ’ কাহিনিতে কিসে ভ্রমণের কথা বলা হয়েছে?
ক. জাহাজ খ. মোটর গ. ট্রেন ঘ. বাস
৩৩. রাঁচি শহরটি পূর্বে—
ক. বিহার রাজ্যের অংশ ছিল
খ. ঝাড়খন্ডের অংশ ছিল
গ. আসামের অংশ ছিল
ঘ. কলকাতার অংশ ছিল
৩৪. লেখকেরা কোন জায়গা থেকে রাঁচির উদ্দেশে যাত্রা করেছিলেন?
ক. হাওড়া থেকে খ. শিলিগুড়ি থেকে
গ. চুচুড়া থেকে ঘ. হাজারীবাগ থেকে
৩৫. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যে জন্য বিখ্যাত, তা হলো—
i. কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম
ii. গাড়ি বেশি চলাচল করে
iii. দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন ও দীর্ঘ সড়ক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৬. লেখক তাঁর আত্মীয়দের শরণাগত হওয়ার পেছনে কারণ ছিল—
i. সেখানে আরামে থাকার জন্য
ii. অন্য কোথাও আশ্রয় পাননি বলে
iii. তাঁরা তাঁকে নিমন্ত্রণ করেছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
৩৭. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে সঠিক তথ্যটি হচ্ছে—
i. এটি দক্ষিণ এশিয়ার প্রাচীন সড়ক
ii. তৃতীয় খ্রিষ্টাব্দে এই সড়ক নির্মাণের সূত্রপাত হয়
iii. দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ i, ii ও iii
৩৮. ‘দশহরা’ উত্সবটি তুলে ধরে—
i. ভারতের সংস্কৃতিকে
ii. ভারতের অর্থনীতিকে
iii. ভারতের সমাজকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৯. আশ্রয়ের জন্য লেখকের উদ্বিগ্ন হওয়ার কারণ—
i. অপরিচিত দেশ
ii. সঙ্গে স্ত্রী-সন্তান থাকায়
iii. ঝড়ের পূর্বাভাস শোনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
রাঁচি ভ্রমণ
২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. খ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা