বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মংডুর পথে
১৪. লেখক বিপ্রদাশ বড়ুয়া ‘মংডুর পথে’ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন মানুষের কোন বিষয়টিকে?
ক. সহজাত জীবনযাপন
খ. ভ্রমণপিপাসা
গ. জীবনের অভিজ্ঞতা
ঘ. দুর্দশার বাস্তব চিত্র
১৫. ‘মংডুর পথে’ প্রবন্ধটিতে রান্নাঘরে কাজ করা বাঙালি মেয়েটির পূর্বপুরুষের বাড়ি কোথায়?
ক. রাউজানের পাশের গ্রামে
খ. রাউজানের পাশের থানায়
গ. লেখকের পাশের থানায়
ঘ. লেখকের পাশের গ্রামে
১৬. মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?
ক. নারীরা স্বাধীন
খ. নারীরা পরাধীন
গ. নারীরা পরনির্ভরশীল
ঘ. নারীরা অনেকটা স্বাধীন
১৭. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
১৮. লেখকের হাতে ও কাঁধে কী?
ক. বাক্স খ. বস্তা
গ. ঝোলাঝুলি ঘ. পাত্র
১৯. স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের কী বলে?
ক. আদিবাসী খ. প্রবাসী
গ. অভিবাসী ঘ. অধিবাসী
২০. নারীদের দোকানগুলো কেমন?
ক. উচ্চ মানের খ. সাধারণ মানের
গ. মাঝারি মানের ঘ. অতি সাধারণ মানের
২১. ‘পলাশ অভিবাসন কেন্দ্রে কাজ সেরে দ্রুত বিমানে উঠে পড়ল।’—উদ্দীপকের ‘অভিবাসন’ শব্দটি ‘মংডুর পথে’ রচনার যে অর্থ নির্দেশ করে তা হলো—
ক. ভিন দেশে বসবাস
খ. অভিবাসনে কাজ
গ. বক্তৃতাদানের বাসনা
ঘ. অভিনয়ের বাসনা
২২. ‘ডিভি লটারি জেতার মাধ্যমে অনেক বাংলাদেশি এখন আমেরিকায় বসবার করছে।’—উদ্দীপকের আলোকে সাদৃশ্য রয়েছে কোনটির সঙ্গে ‘মংডুর পথে’ রচনার—
ক. ঢাকার মানুষ
খ. চট্টগ্রামের মানুষ
গ. রংপুরের মানুষ
ঘ. মংডুর মানুষ
২৩. ‘পরীক্ষার সময় বেশি না থাকায় আমজাদ নিরবচ্ছিন্ন পড়াশোনা করছে।’—উদ্দীপকে ব্যবহূত ‘নিরবচ্ছিন্ন’ শব্দটি ‘মংডুর পথে’ রচনায় কোন অর্থে প্রযোজ্য?
ক. ঘর থেকে বিচ্ছিন্ন
খ. নিরন্তর
গ. নীরবে বিচ্ছিন্ন
ঘ. ধীরে ধীরে
২৪. বর্মি স্কুল পোশাক হচ্ছে—
ক. শার্ট ও প্যান্ট
খ. শার্ট ও পায়জামা
গ. শার্ট ও লুঙ্গি
ঘ. লুঙ্গি ও ফতুয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
মংডুর পথে
১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা