* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘রাঁচি ভ্রমণ’ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রাঁচি ভ্রমণ
৪০. সুবর্ণরেখা নামটি সার্থক মনে হওয়ার পেছনে কারণ
i. নৃত্যশীল গতিতে ছুটে চলা
ii. প্রেমের গীতি গেয়ে চলা
iii. সুদূরের অভিসারের উদ্দেশে চলা
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৪১. ‘রাঁচি ভ্রমণ’ ভ্রমণকাহিনি অনুসারে রাঁচি শহর হচ্ছে—
i. সমৃদ্ধ নগর
ii. বিহার গভর্নমেন্টের গ্রীষ্মাবাস
iii. সাঁওতাল পরগনার হেডকোয়ার্টার
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. রামগড়ের পর কতটুকু রাস্তা অত্যন্ত বিপত্সংকুল?
ক. ১৫-২০ মাইল খ. ২০-২৫ মাইল
গ. ৫-১০ মাইল ঘ. ১০-১২ মাইল
৪৩. উট রং ফল একটি—
ক. বিখ্যাত নদী খ. বিখ্যাত জলপ্রপাত
গ. বিখ্যাত ঝরনা ঘ. বিখ্যাত পর্বত
৪৪. লেখকেরা কোন নদী অতিক্রম করে রাঁচি প্রবেশ করেছিলেন?
ক. সুবর্ণরেখা খ. নাফ গ. গঙ্গা ঘ. হাড়িয়াভাঙ্গা
৪৫. লেখক কখন রাঁচি পৌঁছালেন?
ক. ভোরে খ. রাতে গ. সন্ধ্যায় ঘ. দুপুরে
৪৬. রাঁচির বাজারে লেখক কার আশ্রয় গ্রহণ করেছিলেন?
ক. মুনশি ইয়ার আলির
খ. রেলওয়ে স্টেশনের
গ. সত্নারায়ণ তেওয়ারির
ঘ. মন্দিরের
৪৭. কোথায় দাঁড়ালে রাঁচি শহরের পুরোটা দেখা যায়?
ক. গম্বুজে খ. মণ্ডপে
গ. উঁচু দালানে ঘ. পাহাড়ে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
রাঁচি ভ্রমণ
সঠিক উত্তর:
৪০. ঘ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. খ ৪৪. ক ৪৫. গ ৪৬. গ ৪৭. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা