* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলা নববর্ষ
১. বর্তমানে আমাদের প্রধান জাতীয় উত্সব কোনটি?
ক. বিজয় দিবস খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ ঘ. বসন্ত উত্সব
২. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে শেরেবাংলা এ কে ফজলুল হক কী হন?
ক. স্বরাষ্ট্রমন্ত্রী খ. মুখ্যমন্ত্রী
গ. শিক্ষামন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৩. শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?
ক. পাকিস্তান সরকারকে খ. পূর্ব বাংলার জনগণকে
গ. পশ্চিম বাংলার জনগণকে ঘ. দেশবাসীকে
৪. বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হচ্ছে—
ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা
গ. হালখাতা ঘ. বুদ্ধপূর্ণিমা মেলা
৫. মহামুনির বুদ্ধপূর্ণিমা মেলা হয় কোথায়?
ক. ঠাকুরগাঁওয়ে খ. চট্টগ্রামে
গ. সিলেটে ঘ. খাগড়াছড়িতে
৬. ‘বৈসাবী’ শব্দের অর্থ কী?
ক. সাংগ্রাই খ. বিজু গ. বৈসুব ঘ. সবগুলো
৭. ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক. গুণ বর্ণনা খ. পালাগান
গ. ভালো গুণ ঘ. জারিগান
৮. বৈশাখী মেলা কেন তাত্পর্যপূর্ণ?
ক. এটি জমিদারদের অনুষ্ঠান
খ. এটি বর্ণিল অনুষ্ঠান
গ. এটি ব্যবসায়ীদের অনুষ্ঠান
ঘ. এটি জাতি, বর্ণ, ধর্ম সবার অনুষ্ঠান
৯. পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল—
ক. মিষ্টিমুখ করানো খ. পান-সুপারি খাওয়ানো
গ. খাজনা আদায় ঘ. উপহার প্রদান
১০. পুণ্যাহ অনুষ্ঠানটি উঠে যাওয়ার কারণ কী?
ক. জমিদারি উঠে যাওয়ায়
খ. মানুষের হাতে পয়সা থাকায়
গ. বাকিতে বিকিকিনি না হওয়ায়
ঘ. মানুষ পুণ্যাহবিমুখ হওয়ায়
১১. নববর্ষ উত্সব উদ্যাপন করার কারণ—
i. আনন্দের জন্য ii. শান্তি-সমৃদ্ধির জন্য
iii. কল্যাণের প্রত্যাশায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পুণ্যাহ অনুষ্ঠানের বিশেষত্ব—
i. প্রজারা আমন্ত্রিত হতেন ii. খাজনা আদায় হতো
iii. মিষ্টিমুখ করানো হতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সংবাদকর্মী হিসেবে ইংল্যান্ডের রানির হীরকজয়ন্তী উত্সবে গিয়ে উপহারসহ রানির প্রজাদর্শন পর্ব দেখে রাকিবের বাঙালির প্রধান জাতীয় উত্সবের লুপ্ত হওয়া অনুষ্ঠানের কথাই মনে এল।
১৩. উদ্দীপকের রানির প্রজাদর্শনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনুষ্ঠান কোনটি?
ক. পুণ্যাহ খ. আমানি গ. কুচকাওয়াজ ঘ. হালখাতা
১৪. অনুষ্ঠানের মূলভাবটিতে ফুটে উঠেছে—
ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান
খ. অঞ্চলভিত্তিক পালনীয় অনুষ্ঠান
গ. সামরিক শাসন জারি
ঘ. ব্যবসায়ীদের পালনীয় অনুষ্ঠান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা নববর্ষ
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা