* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলা নববর্ষ
১৫। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান—
ক. আনন্দ শোভাযাত্রা খ. হালখাতা
গ. পুণ্যাহ ঘ. বৈশাখী মেলা
১৬। বাকিতে কেনা জিনিসপত্র যারা কেনে তাদের মিলনমেলা ঘটে—
ক. বৈশাখী মেলায় খ. ঈদ উত্সবে
গ. দুর্গাপূজায় ঘ. হালখাতায়
১৭। বৈশাখী মেলা কেন তাত্পর্যপূর্ণ?
ক. অনেক কিছু কেনা যায় বলে
খ. অনেক মানুষের সমাগম হয় বলে
গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে
ঘ. আপনজনদের মিলন হয় বলে
১৮। বাকিতে বিকিকিনি করা মানুষেরা কোন উত্সবে যোগ দিতেন?
ক. হালখাতায় খ. পুণ্যাহ
গ. মেলায় ঘ. ভোজসভায়
১৯। ‘বাংলা নববর্ষ’ রচনার অঙ্গশৈলী গঠিত হয়েছে—
ক. সাধু ভাষায়
খ. চলিত ভাষায়
গ. আঞ্চলিক ভাষায়
ঘ. সাধু ও চলিত ভাষায়
২০। বাংলা নববর্ষ উত্সব বাঙালির জীবনে—
ক. সৌভাগ্যের প্রতীক
খ. আনন্দের প্রতীক
গ. এক গৌরবময় অধ্যায়
ঘ. এক বৈপ্লবিক অধ্যায়
২১। দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাতেন কেন?
ক. বছরের প্রথম দিন বলে
খ. টাকা-পয়সা আদায়ের লোভে
গ. হালখাতার জন্য
ঘ. মিষ্টিমুখ করানোর জন্য
২২। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চারিগ্রামের সঙ্গে জন্মসূত্রে কে সম্পর্কযুক্ত?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. শামসুজ্জামান খান
গ. কামিনী রায়
ঘ. হুমায়ুন আজাদ
২৩। দেব-দেবীর মহিমা বা যশ প্রচারমূলক সংগীত হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. কীর্তন খ. বৈসাবি
গ. পুণ্যাহ ঘ. কবিগান
২৪। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের গঠন ও প্রকাশভঙ্গিতে নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক. সংলাপধর্মী খ. বর্ণনাধর্মী
গ. বিশ্লেষণধর্মী ঘ. ব্যাখ্যাধর্মী
২৫। ‘হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না।’ কেন?
ক. মানুষের চাহিদার পরিবর্তন
খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
গ. সাংস্কৃতিক প্রভাব
ঘ. সরকারি সহযোগিতার অভাব
২৬. ছায়ানট কেন বেসরকারিভাবে নববর্ষ পালনের উদ্যোগ নেয়?
ক. দায়িত্ব পেয়েছিল বলে
খ. রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বলে
গ. পাকিস্তান সরকার বাধা দিয়েছিল বলে
ঘ. সরকারিভাবে উদ্যাপিত হয়নি বলে
২৭। প্রাচীন বাংলার দৃশ্যকাব্য অর্থটি প্রকাশ পায় যে শব্দের মাধ্যমে—
ক. যাত্রা খ. বৈসাবি গ. পুণ্যাহ ঘ. কীর্তন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা নববর্ষ
১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা