বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সাম্যবাদী
৯. ‘বাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে’—কেন?
ক. দেবতা বিশ্ব দেউলে রয়েছেন বলে
খ. মানুষ পুঁথিতে দেবতা খোঁজেন বলে
গ. মহা বেদনার ডাক শুনেছেন বলে
ঘ. দুনিয়ার মানুষের নির্বুদ্ধিতা দেখে
১০. ‘নীলাচল’ কী?
ক. দেবালয় খ. নীলবর্ণযুক্ত পাহাড়
গ. তীর্থক্ষেত্র ঘ. পর্বতের গুহা
১১. ‘তোমার হূদয় বিশ্ব-দেউল সকল দেবতার’—এ কথা বলার কারণ কী?
ক. মানবহূদয় সবকিছুর ঊর্ধ্বে বলে
খ. মানবহূদয় পরমাত্মার আধার বলে
গ. মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী বলে
ঘ. মানবহূদয়কে জাত-ধর্ম দিয়ে বাধা যায় না বলে
# সদ্যবিধবা বিলাসীর ওপর গ্রামের মোড়লের কুদৃষ্টি পড়েছে। বিভিন্ন ফন্দিফিকির এঁটে একবার মোড়লের খাস চাকরদের পাঠায় বিলাসীদের বাড়ি। এতে করে পিতৃ-মাতৃহীন বিলাসীর ফুফু ঘর থেকে হুংকার দিয়ে তাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেয়।
১২. উদ্দীপকের মোড়লের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. রহমান খ. কৈলাস গ. কানাই চৌকিদার ঘ. গোকুল
১৩. উদ্দীপকের মোড়ল চরিত্রটি এবং ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি উপস্থাপনা করে—
i. চুুরতা ii. কুমতলব iii. খারাপ উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
ঐকতান
মান্নান সাহেব দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। তিনি লক্ষ করলেন, গ্রামের মানুষ যেন তাকে আপন ভাবতে পারছে না। তিনি যেন তাদের থেকে বহু দূরের কেউ।
১. ‘মান্নান সাহেব’ ও ‘ঐকতান’-এর কবির ব্যবধান মূলত—
i. অবস্থানগত ii. চেতনায় iii. উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. গ্রামের মানুষের সঙ্গে মান্নান সাহেবের মিশতে না পারার প্রসঙ্গটি ‘ঐকতান’-এর কোন পঙিক্তটিতে আছে?
ক. ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে
খ. মন মোর জুড়ে থাকে অতিক্ষুদ্র তারি এক কোণে
গ. তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
ঘ. কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা
৩. ‘সংকীর্ণ বাতায়ন’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. ছোট পরিসরের জানালা খ. জানার সীমাবদ্ধতা
গ. পারিপার্শ্বের প্রতি অবজ্ঞা ঘ. জনবিচ্ছিন্নতা
৪. ‘এসো কবি, অখ্যাতজনের’—এই ‘অখ্যাতজন’ কারা?
ক. নিচু শ্রেণির মানুষ খ. নিম্নবর্ণের হিন্দুরা
গ. শ্রমজীবী মানুষ ঘ. সাধারণ খেটে খাওয়া মানুষ
৫. ‘ঐকতান’ শব্দের অর্থ কী?
ক. একতারা খ. সম্মিলিত সুর গ. সুর ঘ. সুরের ধারা
৬. ‘ঐকতান’ কবিতায় কোন দীনতার কথা বলা হয়েছে?
ক. অর্থসম্পদের খ. মান-সম্মানের
গ. অভিজ্ঞতার ঘ. জ্ঞানের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সাম্যবাদী
৯. খ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. গ
ঐকতান
১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা