বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মাদার তেরেসা
২২. ১৯১৭ সালে মাদার তেরেসার পরিবারে দুর্দশা নেমে আসে কেন?
ক. বাবার মৃত্যু হওয়ায় খ. দুর্ভিক্ষ দেখা দেওয়ায়
গ. মায়ের মৃত্যু হওয়ায় ঘ. বিশ্বযুদ্ধ শুরু হওয়ায়
২৩. মাদার তেরেসা কত বছর বয়সে ‘লরেটো সিস্টার্স’-এ যোগ দেন?
ক. ১৫ বছর খ. ১৬ বছর গ. ১৭ বছর ঘ. ১৮ বছর
২৪. মাদার তেরেসার ‘লরেটো সিস্টার্স’ সংগঠনটি ১৯২৮ সালে কোথায় কাজ করত?
ক. পাকিস্তান শাসনাধীন বাংলাদেশে
খ. ব্রিটিশ শাসনাধীন ভারতে
গ. স্বাধীন বাংলাদেশে ঘ. স্বাধীন ভারতবর্ষে
২৫. লরেটো সিস্টার্সদের আশ্রমে মাদার তেরেসা কিসের প্রশিক্ষণ নেন?
ক. শিক্ষক হওয়ার খ. সন্ন্যাসী হওয়ার
গ. নার্স হওয়ার ঘ. চিকিত্সক হওয়ার
২৬. মাদার তেরেসা সেন্ট মেরিজ স্কুলে কত বছর শিক্ষকতা করেন?
ক. ১৭ বছর খ. ৭ বছর গ. ১৮ বছর ঘ. ২৭ বছর
২৭. মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরার কারণ কী ছিল?
ক. সন্ন্যাসব্রত ত্যাগ
খ. বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টায়
গ. অর্থ সাশ্রয়
ঘ. শাড়ি বেশি আরামদায়ক
২৮. মাদার তেরেসা সব সময়ই সর্বোচ্চ কয়টি শাড়ির অধিকারী ছিলেন?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
২৯. মাদার তেরেসার তিনটি শাড়ির মধ্যে একটি পরার, একটি ধোয়ার, অন্যটি তিনি কী জন্য রাখতেন?
ক. ভবিষ্যতের জন্য খ. কোনো উপলক্ষে পরার জন্য
গ. অতিথির জন্য ঘ. দান করার জন্য
৩০. মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির মূল কাজ কী?
ক. অর্থনৈতিক উন্নয়ন খ. মানবসেবা
গ. খ্রিষ্টধর্ম প্রচার ঘ. শিক্ষার মানোন্নয়ন
৩১. ‘নির্মল হূদয়’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৬২ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৩২ সালে ঘ. ১৯৪২ সালে
৩২. ১৯৭১ সালে বাংলাদেশ থেকে কত লোক পার্শ্ববর্তী দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল?
ক. প্রায় ১ লাখ খ. প্রায় ১০ লাখ
গ. প্রায় ১ কোটি ঘ. প্রায় ১০ কোটি
৩৩. ঢাকার কোন স্থানে মিশনারিজ অব চ্যারিটির প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয়?
ক. সূত্রাপুরে খ. মিরপুরে
গ. ইসলামপুরে ঘ. আজিমপুরে
৩৪. কত সালে ঘূর্ণিঝড়ের পর মাদার তেরেসা বাংলাদেশে এসেছিলেন?
ক. ১৯৭১ সালে খ. ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে ঘ. ২০০১ সালে
৩৫. নোবেল পুরস্কার প্রদানের ভোজসভার জন্য নির্ধারিত অর্থ মাদার তেরেসা কাদের কল্যাণে ব্যয় করতে অনুরোধ করেন?
ক. শীতার্তদের কল্যাণে খ. ক্ষুধার্তদের কল্যাণে
গ. অনাথদের কল্যাণে ঘ. গৃহহীনদের কল্যাণে
৩৬. মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৯৫ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৩ সালে ঘ. ১৯৯৭ সালে
৩৭. মাদার তেরেসা মাটিতে দাগ কেটে শিশুদের বর্ণমালা শেখাতেন কেন?
ক. লেখার উপকরণ ক্রয়ের অর্থের অভাবে
খ. মাটির সঙ্গে আত্মার বন্ধন তৈরি করতে
গ. মাটিতে আঁকা দাগ মোছা যায় বলে
ঘ. শিশুরা এতে আনন্দ পায় বলে
৩৮. মানুষ মাদার তেরেসাকে স্মরণে রেখেছে কেন?
ক. সাহিত্যচর্চার কারণে খ. মানবসেবার কারণে
গ. ধর্ম প্রচারের কারণে
ঘ. নোবেল পুরস্কার পাওয়ার কারণে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
মাদার তেরেসা
২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা