বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। 

ঐকতান

৭. ‘ঐকতান’ কবিতায় কবি দীনতা পূরণ করতে চান—

ক. নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে

খ. নানা দেশ থেকে জ্ঞান আহরণ করে

গ. নানা লাইব্রেরি ঘুরে ঘুরে

ঘ. নানা জাতি থেকে জ্ঞান আহরণ করে

৮. কবি নিজেকে কোথাকার কবি বলে পরিচয় দিয়েছেন?

ক. মানুষের কবি খ. বাংলাদেশের কবি

গ. পৃথিবীর কবি ঘ. বিশ্ব চরাচরের কবি

৯. ‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি’—এই বাক্যে ‘কতটুকু জানি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. জ্ঞানের সীমাবদ্ধতা

খ. জানার সীমাবদ্ধতা

গ. অভিজ্ঞতার সীমাবদ্ধতা

ঘ. অনুশীলনের সীমাবদ্ধতা

১০. ‘সেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি’—এই বাক্যে চিত্রময়ী বাণী দিয়ে কবি কী করবেন?

ক. সাহিত্যকে সমৃদ্ধ করবেন

খ. কবিতাকে সমৃদ্ধ করবেন

গ. কাব্যকে সমৃদ্ধ করবেন

ঘ. গল্পকে সমৃদ্ধ করবেন।

এই পৃথিবীতে এক স্থান আছে

১. ‘বিশালাক্ষী দিয়েছিল বর’—কথাটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. দেবীদুর্গার আশীর্বাদ

খ. দেবী হিসেবে দুর্গাকে আহ্বান

গ. দুর্গার আবির্ভাব ঘ. মা দুর্গার বর আগমন

২. ‘লক্ষ্মীপ্যাঁচা’ কিসের প্রতীক?

ক. সুখ ও সমৃদ্ধির খ. আশা-আকাঙ্ক্ষার

গ. সৌভাগ্য ও সুন্দরের

ঘ. সৌভাগ্য ও সমৃদ্ধির

৩. বুনো পানপাতাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. লক্ষ্মীপ্যাঁচা খ. শঙ্খচিল

গ. শালিক ঘ. পানকৌড়ি

৪. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় বারুণী ও বিশালাক্ষী কোন ধরনের চরিত্র?

ক. ঐতিহাসিক খ. পৌরাণিক

গ. দার্শনিক ঘ. অতি প্রাকৃত

৫. ‘হলুদ শাড়ি’ দিয়ে মূলত কী বোঝানো হয়েছে?

ক. বসন্ত ঋতুর সৌন্দর্য

খ. মাঠে পাকা ধানের সৌন্দর্য

গ. হলুদ শর্ষে ফুলের সৌন্দর্য

ঘ. হলুদ শাড়ি পরা নারীর রূপসৌন্দর্য

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর; অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি—চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ।

৬. উদ্দীপকে কবি স্বদেশের প্রতি যে একাগ্রতা দেখিয়েছেন, তা কীভাবে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ফুটে উঠেছে?

ক. দেশের প্রতি শ্রদ্ধায়

খ. দেশের প্রতি ভালোবাসায়

গ. দেশের প্রতি একাগ্রতায়

ঘ. দেশের প্রতি মমতায়

৭. উদ্দীপকের ‘পল্লবের স্তূপ’ শব্দটির সঙ্গে কবিতায় সাদৃশ্যপূর্ণ শব্দগুলো হতে পারে—

i. কাঁঠাল ii. অশ্বত্থ iii. জারুল

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. বাংলার বুকে অনুপম সৌন্দর্য সৃষ্টির কারণ কী বলে কবি মনে করেন?

ক. বিশালাক্ষীর বর খ. বাংলার নদী

গ. বাংলার জল ঘ. বাংলার মানুষ

৯. ‘বারুণী ও বিশালাক্ষী’ কিসের প্রতীক?

ক. প্রকৃতির খ. রহস্যময়তার

গ. জীবনের ঘ. ঐতিহ্যের

তাহারেই পড়ে মনে

১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাছে কবিভক্ত কী অনুরোধ করছে?

ক. বসন্তকে উপেক্ষা না করতে

খ. শীতের রিক্ততাকে ভুলে যেতে

গ. দুক্ষণা দোলায় দুলতে

ঘ. বসন্ত উত্সবে মেতে উঠতে

২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার প্রতি অপ্রসন্ন?

ক. ভক্তের প্রতি খ. স্বজনের প্রতি

গ. কাব্যসাধনার প্রতি ঘ. ঋতুরাজের প্রতি

৩. ‘মাঘের সন্ন্যাসী’ বলা হয়েছে—

ক. মাঘ মাসকে খ. শীতকালকে

গ. কটি হূদয়কে ঘ. বসন্তকালকে

৪. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’—কে স্নিগ্ধ আঁখি তুলল?

ক. কবিভক্ত খ. কবি

গ. কবির স্বামী ঘ. বসন্ত ঋতু

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র

ঐকতান

৭. ক ৮. গ ৯. ক ১০. খ

এই পৃথিবীতে এক স্থান আছে

১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ

তাহারেই পড়ে মনে

১. ঘ ২. ঘ ৩. খ ৪. খ

সহকারী অধ্যাপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা