বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অমর একুশে
১. সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন কে?
ক. শামসুল হক খ. অলি আহাদ
গ. কাজী গোলাম মাহবুব
ঘ. খালেক নেওয়াজ খান
২. রফিকুল ইসলাম মূলত কী হিসেবে পরিচিত?
ক. নজরুল গবেষক খ. নাট্যকার
গ. সাংবাদিক ঘ. কবি
৩. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক. সাংবাদিকতা খ. ইংরেজি
গ. দর্শন ঘ. বাংলা
৪. ‘অমর একুশে’ প্রবন্ধটি কে লিখেছেন?
ক. রফিকুল ইসলাম খ. আনিসুজ্জামান
গ. সত্যেন সেন ঘ. শওকত ওসমান
৫. রফিকুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. নরসিংদী জেলার শিবপুরে
খ. গাজীপুর জেলার শ্রীপুরে
গ. শেরপুর জেলার নকলায়
ঘ. চাঁদপুর জেলার কলাকান্দা গ্রামে
৬. নিচের কোনটি রফিকুল ইসলাম রচিত গ্রন্থ?
ক. ছোটদের নজরুল খ. ঢাকার কথা
গ. শহীদ মিনারের ইতিহাস
ঘ. ঢাকার ইতিহাস-ঐতিহ্য
৭. কে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন?
ক. নুরুল আমিন খ. খাজা নাজিমউদ্দিন
গ. ইয়াহিয়া খান ঘ. আইয়ুব খান
৮. খাজা নাজিমউদ্দিন কত তারিখে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন?
ক. ১৪ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ৩১ জানুয়ারি, ১৯৫২
গ. ২৬ জানুয়ারি, ১৯৫২
ঘ. ১৬ জানুয়ারি, ১৯৫২
৯. নাজিমউদ্দিনের ঘোষণা ছিল তত্কালীন পূর্ব পাকিস্তানিদের সঙ্গে—
ক. চরম বিশ্বাসঘাতকতা খ. সাজানো নাটক
গ. প্রহসন ঘ. তামাশা
১০. নাজিমউদ্দিন কোন দলের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?
ক. কৃষক-প্রজা পার্টির খ. জনতা পার্টির
গ. মুসলিম লীগের ঘ. আওয়ামী লীগের
১১. নাজিমউদ্দিনের ঘোষণার প্রতিবাদে ফেটে পড়েছিলেন কারা?
ক. রাজনৈতিক নেতারা
খ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা
গ. ছাত্রসমাজ ঘ. সাধারণ জনতা
১২. নাজিমউদ্দিনের ঘোষণার প্রতিবাদে ঢাকায় ধর্মঘট পালিত হয়েছিল কবে?
ক. ৩০ জানুয়ারি খ. ২৯ জানুয়ারি
গ. ২৮ জানুয়ারি ঘ. ২৭ জানুয়ারি
১৩. সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয়েছিল কত তারিখ?
ক. ৩০ জানুয়ারি খ. ২৯ জানুয়ারি
গ. ২৮ জানুয়ারি ঘ. ২৭ জানুয়ারি
১৪. সর্বদলীয় কর্মপরিষদ গঠনকালে জেলে আটক ছিলেন কে?
ক. খালেক নেওয়াজ খান খ. শামসুল হক
গ. শেখ মুজিবুর রহমান ঘ. আবদুল মতিন
১৫. কত তারিখে রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
ক. ২৮ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ১৪ ফেব্রুয়ারি ঘ. ৩০ জানুয়ারি
১৬. ১৬ ফেব্রুয়ারি কোন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল?
ক. দৈনিক সংবাদ খ. দৈনিক পাকিস্তান
গ. পাকিস্তান অবজারভার
ঘ. দৈনিক ইত্তেফাক
১৭. ১৬ ফেব্রুয়ারি থেকে শেখ মুজিবের সঙ্গে জেলে কে অনশন শুরু করেছিলেন?
ক. আবদুল মতিন
খ. শামসুল হক
গ. অলি আহাদ
ঘ. মহিউদ্দিন আহমেদ
১৮. শেখ মুজিব কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন?
ক. ২৬ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ১৬ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ১৪ ফেব্রুয়ারি, ১৯৫২
১৯. অনশন করায় শেখ মুজিবকে কোথায় স্থানান্তর করা হয়েছিল?
ক. ঢাকা জেলে খ. ফরিদপুর জেলে
গ. চট্টগ্রাম জেলে ঘ. খুলনা জেলে
২০. ২০ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন কে?
ক. আইয়ুব খান খ. জিন্নাহ
গ. নাজিমউদ্দিন ঘ. নুরুল আমিন
২১. নুরুল আমিন কত তারিখ সন্ধ্যায় ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন?
ক. ২৮ ফেব্রুয়ারি খ. ২৪ ফেব্রুয়ারি
গ. ২০ ফেব্রুয়ারি ঘ. ১৬ ফেব্রুয়ারি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
অমর একুশে
১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা