বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

তাহারেই পড়ে মনে

৫. শীতকে ‘মাঘের সন্ন্যাসী’ বলা হয়েছে কেন?

ক. সন্ন্যাসীরা শীতের মতো সর্বত্যাগী হয় বলে

খ. শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে

গ. শীতকালে সন্ন্যাসযাত্রা ভালো হয় বলে

ঘ. সন্ন্যাসীরা শীতকে ভালোবাসে বলে

৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকাশিত হয়েছে—

ক. প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

খ. মানবহূদয়ের প্রেমের সম্পর্ক

গ. স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক

ঘ. প্রকৃতি ও ঋতুরাজের সম্পর্ক

অ্যালবাম খুলতে ইচ্ছা করে না এখন আর। অথচ এই অ্যালবামের ছবিই ছিল একসময় আমার অবসরের সঙ্গী। এখন সেগুলো আনন্দ নয়, বরং বেদনাই জাগায়।

৭. উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শোকের প্রকৃতি—

ক. গভীর বেদনাবোধ খ. স্মৃতিকাতরতা

গ. হারানোর ব্যথা ঘ. প্রিয় বিরহ

৮. একসময়ের আনন্দ বর্তমানে বেদনায় রূপ নেওয়ার কারণ?

i. প্রিয়জন কাছে নেই বলে

ii. পরিবারে বিপর্যয় এসেছে বলে

iii. প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’—কবি কেন নীরব?

ক. শীতের সৌন্দর্য ভুলতে পারে না বলে

খ. শীতের রিক্ততা ভুলতে পারে না বলে

গ. মাধবীর গন্ধ ভুলতে পারে না বলে

ঘ. দখিনা সমীর ভুলতে পারে না বলে

১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন মাসের উল্লেখ আছে?

ক. অগ্রহায়ণ ও পৌষ খ. পৌষ ও মাঘ

গ. মাঘ ও ফাল্গুন ঘ. ফাল্গুন ও চৈত্র

১১. ‘আমি তোমার বিরহে রহিব বিলীন ও তোমাতে করিব বাস/ দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস’—উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে—

i. প্রিয়জনের স্মৃতিতে অন্তর্লীন থাকা

ii. বসন্ত-বন্দনা করার আকুলতা

iii. শীত ঋতুর প্রতি গভীর অনুরাগ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ‘হেলায়’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহূত হয়েছে?

i. অবজ্ঞাভরে ii. বঞ্চনা করে iii. অবহেলা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে?

ক. কবিকে খ. প্রিয়জনকে

গ. ফাগুনকে ঘ. প্রকৃতিকে

১৪. ‘শুনি নাই, রাখিনি সন্ধান’—কার সন্ধান?

ক. বাসন্তী ফুলের সৌরভ খ. বসন্তের গান

গ. দূর সমুদ্রের আহ্বান ঘ. বসন্তের আহ্বান

১৫. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী—

গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে’?

উক্তিটি কোন বিষয়কে নির্দেশ করে?

ক. কবিচিত্তের বসন্ত উদাসীনতা

খ. হূদয় বেদনার কারণ উন্মোচন

গ. কবিহূদয়ের দুঃখভারাক্রান্ততা

ঘ. প্রকৃতির প্রতি কবির বিতৃষ্ণা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র

তাহারেই পড়ে মনে

৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ

সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা