বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অমর একুশে
২২. ফেব্রুয়ারির ২০ তারিখে অনুষ্ঠিত সর্বদলীয় কর্মপরিষদের সভায় সভাপতিত্ব করেছিলেন কে?
ক. গাজীউল হক খ. আবুল হাশিম
গ. কাজী গোলাম মাহবুব ঘ. আবদুল মতিন
২৩. ফেব্রুয়ারির ২০ তারিখের সভায় ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন কে?
ক. মহিউদ্দিন আহমেদ খ. আবুল হাশিম
গ. অলি আহাদ ঘ. শেখ মুজিব
২৪. বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ কোন তারিখে ১৪৪ ধারা ভাঙতে বদ্ধপরিকর ছিল?
ক. ২৭ ফেব্রুয়ারি খ. ২৫ ফেব্রুয়ারি
গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ২০ ফেব্রুয়ারি
২৫. ফেব্রুয়ারির ২০ তারিখ রাতে কারা বহু প্ল্যাকার্ড, ফেস্টুন তৈরি করেছিলেন?
ক. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খ. ব্যবসায়ীরা
গ. সাধারণ জনতা ঘ. কর্মজীবীরা
২৬. একুশে ফেব্রুয়ারি ১০টায় কোথায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল?
ক. টিএসসিতে খ. শাহবাগে
গ. মধুর ক্যানটিন চত্বরে ঘ. বিশ্ববিদ্যালয়ের আমতলায়
২৭. আমতলার সভায় সভাপতিত্ব করেছিলেন কে?
ক. আবুল হাশিম খ. গাজীউল হক
গ. অলি আহাদ ঘ. মহিউদ্দিন আহমেদ
২৮. আমতলায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত জানিয়েছিলেন কে?
ক. গাজীউল হক খ. অলি আহাদ
গ. আবদুল মতিন ঘ. শামসুল হক
২৯. সংগ্রামী ছাত্রছাত্রীরা কার প্রস্তাবমতো ১০ জনের অসংখ্য দলে বিভক্ত হয়েছিলেন?
ক. গাজীউল হকের খ. শামসুল হকের
গ. আবদুল মতিনের ঘ. আবদুস সামাদের
৩০. একুশে ফেব্রুয়ারি কয়টায় পরিষদের অধিবেশন শুরুর কথা ছিল?
ক. ৫টায় খ. ৪টায়
গ. সাড়ে ৩টায় ঘ. ৩টায়
৩১. পুলিশের প্রথম দফায় গুলিতে শহিদ হয়েছিলেন কারা?
ক. রফিকউদ্দিন ও জব্বার
খ. সালাম ও বরকত
গ. অলি আহাদ ও জব্বার
ঘ. জব্বার ও বরকত
৩২. পুলিশের দ্বিতীয় দফা গুলিতে শহিদ হয়েছিলেন—
ক. বরকত খ. রফিক গ. সালাম ঘ. জব্বার
৩৩. ফেব্রুয়ারির ২২ তারিখ সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় কী করা হয়েছিল?
ক. আলোচনা সভা খ. বিক্ষোভ সমাবেশ
গ. প্রভাতফেরির আয়োজন ঘ. কালো পতাকা উত্তোলন
৩৪. ভাষাশহিদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
ক. সোহরাওয়ার্দী উদ্যানে
খ. মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে
গ. বাংলা একাডেমি প্রাঙ্গণে ঘ. শাহবাগে
৩৫. ভাষাশহিদদের গায়েবানা জানাজা শেষে উপস্থিত জনতা কী করেছিল?
ক. শোক মিছিল খ. সমাবেশ গ. ভাঙচুর ঘ. বিক্ষোভ
৩৬. ফেব্রুয়ারির ২২ তারিখে উত্তেজিত জনতা কোনটি জ্বালিয়ে দিয়েছিল?
ক. সংগ্রাম প্রেস খ. ইত্তেফাক প্রেস
গ. আজাদ প্রেস ঘ. সংবাদ প্রেস
৩৭. মুসলিম লীগের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল—
ক. পাকিস্তান অবজারভার খ. দৈনিক বাংলা
গ. মর্নিং নিউজ ঘ. ডেইলি সান
৩৮. ২২ ফেব্রুয়ারি শহিদ হওয়া আউয়াল কে?
ক. পথচারী খ. রিকশাওয়ালা
গ. কর্মপরিষদের নেতা ঘ. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৩৯. শফিউর রহমান কত তারিখে শহিদ হয়েছিলেন?
ক. ২৩ ফেব্রুয়ারি খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ২০ ফেব্রুয়ারি
৪০. পাকিস্তান সরকার ঢাকায় সামরিক বাহিনী ও ইপিআর নিয়োগ করেছিল কত তারিখে?
ক. ২২ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২০ ফেব্রুয়ারি ঘ. ১৯ ফেব্রুয়ারি
৪১. ভাষাশহিদদের স্মরণে প্রথম কারা শহিদ মিনার নির্মাণ করেছিলেন?
ক. সর্বদলীয় কর্মপরিষদের নেতারা
খ. সর্বস্তরের জনগণ
গ. মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
ঘ. বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
৪২. প্রথম কত তারিখে শহিদ মিনার নির্মাণ করা হয়েছিল?
ক. ২৫ ফেব্রুয়ারি খ. ২৩ ফেব্রুয়ারি
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২০ ফেব্রুয়ারি
৪৩. ফেব্রুয়ারির ২৪ তারিখে শহিদ মিনারের উদ্বোধন করেছিলেন কে?
ক. শহিদ আউয়ালের বাবা খ. শহিদ শফিউরের বাবা
গ. শহিদ সালামের বাবা ঘ. শহিদ বরকতের বাবা
৪৪. আনুষ্ঠানিকভাবে শহিদ মিনার উদ্বোধন করা হয়েছিল কত তারিখে?
ক. ২৬ ফেব্রুয়ারি খ. ২৪ ফেব্রুয়ারি
গ. ২৩ ফেব্রুয়ারি ঘ. ২২ ফেব্রুয়ারি
৪৫. প্রথম নির্মিত শহিদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন কে?
ক. গাজীউল হক খ. আবদুল মতিন
গ. শহিদ শফিউরের বাবা ঘ. আবুল কালাম শামসুদ্দিন
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
অমর একুশে
২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. গ ৪২. খ ৪৩. খ ৪৪. ক ৪৫. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা