বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রক্তে আমার অনাদি অস্থি
১. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি পদ্মা নদী সম্পর্কে কী বলেছেন?
ক. নদী চির যৌবনময়
খ. এর সৃষ্টি আছে ধ্বংস নেই
গ. কবি এই নদীর যৌবন-প্রত্যাশী
ঘ. এই নদীর রূপ কবিকে প্রশান্ত করে
২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবির ক্রোধের রূপ কেমন?
ক. কালবৈশাখীর মতো খ. ঘূর্ণিঝড়ের মতো
গ. ভয়াল ঘূর্ণির মতো
ঘ. বঙ্গোপসাগরের গর্জনের মতো
৩. ‘প্রাণের জাহাজ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. মানুষের প্রাণকে খ. সম্মিলিত শক্তিকে
গ. জনতা ও জনসম্পদকে ঘ. বাঙালি সংস্কৃতিকে
৪. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি মরণকে কী বলে চিহ্নিত করেছেন?
ক. মুগ্ধতার খ. আনন্দের
গ. ভয়ংকর ঘ. বীভত্সতার
৫. ‘বিদেশে জানে না কেউ’—বিদেশে কী জানে না বলে কবির ধারণা?
ক. রক্তে যাদের অনাদি অস্থি
খ. বাঙালির প্রাণ বঙ্গোপসাগরে রাখা আছে
গ. প্রবহমান নদীর বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পেতেছে বাঙালি
ঘ. সাগরের ঘূর্ণির মতো বাঙালির ক্রোধ
৬. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটিতে চিত্রিত হয়েছে—
i. সাগর দুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের চিত্র
ii. বিদেশি আগ্রাসনের প্রতি কবির দৃষ্টিভঙ্গি
iii. স্বদেশের জন্য কবির উদ্বেগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৭. কবি কেন চারদিকে জীবনের বিচিত্র রং দেখতে পান?
ক. বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের কারণে
খ. বাংলাদেশের রূপবৈচিত্র্যের কারণে
গ. গণশিল্পীর তুলি হাতে নেওয়ার কারণে
ঘ. বিচিত্র জীবনের তিনি রূপকার বলে
৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি যমুনা নদী সম্পর্কে কী বলেছেন?
ক. প্রেরণাদায়ী খ. প্রেমময়ী
গ. চির যৌবনা ঘ. আগ্রাসী শক্তি
৯. কার কাজল বুকের পলিতে গলিত হেম?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. সুরমা
১০. ‘পলিতে গলিত হেম’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কাদা মেশানো সোনা
খ. সোনা মেশানো পলিমাটি
গ. পলিমাটি জমিকে উর্বর করে
ঘ. পলিমাটির কারণে সোনালি ফসল ফলে
১১. এই ক্রোধ কিসের বিরুদ্ধে?
ক. মানুষরূপী দানবের বিরুদ্ধে
খ. বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে
গ. দেশীয় অপশক্তির বিরুদ্ধে
ঘ. সন্ত্রাসবাদের বিরুদ্ধে
১২. ক্রোধের আগুনে কবি ছাড়া আর কারা জ্বলছে বলে কবি মনে করেন?
ক. ভুক্তভোগীরা খ. কবির স্বজনেরা
গ. প্রান্তিক জনগণ ঘ. সমগ্র বাঙালি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
রক্তে আমার অনাদি অস্থি
১. গ ২. গ. ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ঘ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা