বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
জন্মভূমি
১. কবির মন আকুল হয় কিসে?
ক. চাঁদের আলোয় খ. গাছের ছায়ায়
গ. ফুলের গন্ধে ঘ. জন্মভূমির আলোয়
২. এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি কে?
কা. কাজী নজরুল ইসলাম খ. ড. ইউনূস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. অমর্ত্য সেন
৩. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান?
ক. ক্ষণিকা খ. বলাকা
গ. সোনারতরী ঘ. গীতাঞ্জলি
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?
ক. ১৯১৪ সালে খ. ১৯১২ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯১৩ সালে
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৪ আগস্ট
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ২ সেপ্টেম্বর
গ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ মে
ঘ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর
৬. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৩০ জ্যৈষ্ঠ ১২৬৮ খ. ৩০ বৈশাখ ১২৬৮
গ. ২০ বৈশাখ ১২৬৮ ঘ. ২৫ বৈশাখ ১২৬৮
৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
ক. দরিদ্র পরিবারে খ. রাজপরিবারে
গ. ঠাকুর পরিবারে ঘ. অশিক্ষিত পরিবারে
৮. রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কোথায়?
ক. আমেরিকায় খ. ফ্রান্সে গ. বিলেতে ঘ. রাশিয়ায়
৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন?
ক. ১৫ বছর খ. ১৬ বছর গ. ১৭ বছর ঘ. ২০ বছর
১০. ‘শিশু ভোলানাথ’ গ্রন্থটি কে লিখেছেন?
ক. নজরুল ইসলাম খ. সুকুমার রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ভোলানাথ মাস্টার
১১. ‘আমার সোনার বাংলা’ গানটির রচয়িতা কে?
ক. ডি এল রায় খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. নজরুল ইসলাম ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে মারা যান?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দের ১২ আগস্ট
খ. ১৮৪১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট
গ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট
ঘ. ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ২২ শ্রাবণ, ১৩৪৮ খ. ২৪ শ্রাবণ, ১৩৪৮
গ. ২৫ শ্রাবণ, ১৩৪৮ ঘ. ২৯ শ্রাবণ, ১৩৪৮
১৪. রবীন্দ্রনাথের উপাধি কী?
ক. প্রকৃতির কবি খ. মরমি কবি
গ. বিশ্বকবি ঘ. নোবেলজয়ী কবি
১৫. রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম কী?
ক. গল্পের আসর খ. গল্পগাথা
গ. গল্পগুচ্ছ ঘ. গল্পের ঝুলি
১৬. ‘বিসর্জন’ রবীন্দ্রনাথের কী ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস গ. গল্প ঘ. নাটক
১৭. ‘সার্থক’ শব্দের অর্থ কী?
ক. অনাবিল খ. সফল ঘ. সাথি ঘ. বাহক
১৮. ‘জনম’ শব্দের অর্থ কী?
ক. জনমানব খ. স্বাবলম্বী গ. জন্ম ঘ. জ্ঞান
১৯. ‘ভকতি’ শব্দের অর্থ কী?
ক. আলো খ. দর্পণ গ. জ্ঞান ঘ. শ্রদ্ধা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
জন্মভূমি
১. গ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা