বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রক্তে আমার অনাদি অস্থি
১৩। ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় প্রথম স্তবকে ফুটে উঠেছে—
i. নদীমাতৃক বাংলাদেশের কথা
ii. ঘূর্ণমান বিশাল জলরাশির কথা
iii. সোনা মেশানো পলিমাটির কথা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর
দু-একখানি জেলের ডিঙি
সন্ধে বেলায় ভিড়ে।
১৪। উদ্দীপকটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন অংশের সঙ্গে তুলনা করা যায়?
ক. নদীর পাড়ের চিত্র
খ. বাংলার নদী ও প্রকৃতি
গ. ছুটে চলা নদী
ঘ. প্রবহমান শান্ত নদী
১৫। উদ্দীপক এবং ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটে উঠেছে?
i. গ্রামের চিত্র ii. নদীর চিত্র
iii. জীবনের চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আঠারো বছর বয়স
১। ‘প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাক না শূন্যে’ জীবনের কোন সময়ে—
ক. কৈশোর জীবনে খ. কর্মজীবনে
গ. যৌবনে পদার্পণকালে
ঘ. যৌবন পরবর্তী জীবনে
২। তরুণেরা আত্মাকে কিসে সমর্পণ করে?
ক. শপথের কোলাহলে খ. মৃত্যুর কাছে
গ. আত্মত্যাগের মহিমায়
ঘ. সত্যের কাছে
৩। ‘পদাঘাতে চায় ভাঙ্গতে পাথর বাধা’ এখানে ‘পদাঘাত’ নিচের কোন অর্থটি প্রকাশ করে?
ক. পায়ের আঘাতে খ. অস্ত্রের আঘাতে
গ. দুরন্ত মনের সাহসে
ঘ. শক্ত বাহুর আঘাতে
৪। ‘এ বয়স কালো দীর্ঘশ্বাস’ এ পঙিক্তটিতে ‘দীর্ঘশ্বাস’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. অসংখ্য প্রাণ বিসর্জন
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস
গ. অসংখ্য জীবনের ঝুঁকি
ঘ. অসংখ্য ভীতির বার্তা
৫। ‘তুফান’ শব্দটি ‘আঠারো বছর বয়স’ কবিতায় কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সংকট খ. সংগ্রাম
গ. গতি সঞ্চার ঘ. দুর্যোগ
৬। ‘অনুভূতির তীব্রতা’ মানুষের জীবনের কোন পর্যায়ে আসে?
ক. যন্ত্রণায় দগ্ধ হলে
খ. যৌবনে পদার্পণকালে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. কৈশোরে
৭। ‘আঠারো বছর বয়স’ কবিতার ইতিবাচক সম্ভাবনা কোনগুলো?
ক. সাহসিকতা, দৃঢ়চেতনা ও দুর্বার
খ. সংশয়হীন, দৃঢ়চেতনা ও আত্মপ্রত্যয়ী
গ. আত্মপ্রত্যয়ী, কৌতূহলী ও দুর্বার
ঘ. সাহসিকতা, সংশয়হীন ও স্বপ্নবিলাসী
৮। ‘আঠার বছর বয়স কী দুঃসহ’ কেন?
ক. এ বয়সে শারীরিক-মানসিক পরিবর্তন হয়
খ. এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয়
গ. এ বয়সে ব্যর্থতার সম্ভাবনা থাকে
ঘ. ভলো-মন্দ নানা মন্ত্রণা কানে আসে
৯। আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?
ক. এ বয়স ভয় বিশ্বাস করে না
খ. এ বয়স অনমনীয়তার
গ. এ বয়স বাধা-বন্ধনকে তুচ্ছ জ্ঞান করে
ঘ. এ বয়স দুঃসাহসী স্বপ্নে বিভোর
১০। কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে ওঠে?
ক. সংকটে খ. দুর্বিপাকে
গ. বিদ্রোহে ঘ. দুর্যোগে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
রক্তে আমার অনাদি অস্থি
১৩. খ ১৪. খ ১৫. ক
আঠারো বছর বয়স
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা