*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
১। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথাগুলোতে কী প্রকাশিত হয়েছে?
ক. চারুকলার মূল সত্য খ. কারুকলার মূল সত্য
গ. শিল্পকলার মূল সত্য ঘ. চিত্রকলার মূল সত্য
২। ‘পুরাকাল’ শব্দের অর্থ কী?
ক. বর্তমান কাল খ. প্রাচীন কাল
গ. ভবিষ্যত্ কাল ঘ. অতীত কাল
৩। আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠেছে কীভাবে?
ক. শিল্পকলা দিয়ে খ. শিল্পকলার কারুকাজ দিয়ে
গ. চিত্রকলা দিয়ে ঘ. ভাস্কর্যের কারুকাজ দিয়ে
৪। ‘গড়ন’ শব্দের অর্থ কী?
ক. চিত্রকলা খ. আকৃতি গ. ভাস্কর্য ঘ. স্থাপত্য
৫। মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য গ. কবিতা ঘ. সুন্দরবোধ
৬। প্রাচীনকালের আঁঁকা ছবির নিদর্শন ফুটে উঠেছে—
ক. পুরোনো গল্পে খ. পুরোনো পুঁথিতে
গ. পুরোনো কারখানায় ঘ. পুরোনো দেয়ালে
৭। ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত করে খ. উজ্জীবিত করে
গ. উচ্ছ্বসিত করে ঘ. আনন্দিত করে
৮। জীবনীশক্তির প্রকাশ ঘটে—
ক. পেশিশক্তির মাধ্যমে খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলার মাধ্যমে ঘ. বেদনা প্রকাশের মাধ্যমে
৯। শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোর নাম কী?
ক. স্থাপত্য খ. ফুলদানি গ. ভাস্কর্য ঘ. নকশিকাঁথা
১০। ‘জীবনভর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অর্ধজীবন খ. সারা জীবন
গ. আনন্দময় জীবন ঘ. জীবনীশক্তি
১১। ‘স্থাপত্য’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. যানবাহন খ. গৃহ বা ভবনাদি গ. রাস্তাঘাট ঘ. চিত্র
১২। ‘রস’ বলতে কী বোঝায়?
ক. সাহিত্যপাঠে সৃষ্ট অনুভূতি খ. মিষ্টান্ন
গ. একটি দোকানের নাম ঘ. রসে তৈরি পিঠা
১৩। সুন্দরের এক রূপ স্বাধীনতা আর অন্য রূপ কী?
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তা-ই করা ঘ. একগুঁয়েমি
১৪। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখকের মতে সবার জন্য অপরিহার্য বিষয় কী?
ক. চিত্রকলাচর্চা খ. নৃত্য গ. সংগীত ঘ. শিল্পকলাচর্চা
১৫। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটির আলোকে সুন্দরের প্রকাশের জন্য কী প্রয়োজন?
ক. চিত্র খ. মাধ্যম গ. ভাব ঘ. ভাষা
১৬। ‘রস’ কিসের আহরিত অনুভূতি?
ক. শিল্পের খ. কাব্যের গ. সাহিত্যের ঘ. কল্যাণের
১৭। সব শিল্পকলায় আছে—
i. রূপ-ছন্দ-সুর-রং ii. বিশেষ গড়ন iii. সুবিন্যস্ত নিয়ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। নন্দনতত্ত্ব হলো—
i. সুন্দর জিনিস সংগ্রহ করা ii. সুন্দরকে বিশ্লেষণ করা
iii. সুন্দরকে গভীরভাবে উপলব্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রনি বায়না ধরেছে ছবি আঁঁকবে। তার মা তাকে কাগজ, রংপেনসিল এনে দিলেন। কিন্তু রনি কিসের ছবি আঁকবে তা বুঝতে পারে না। তখন মা তাকে সাহায্য করেন। মা বলেন, যেকোনো বিষয় নিয়েই তুমি ছবি আঁকতে পারো। তোমার চারপাশে দেখা প্রকৃতি, মানুষ নিয়েও আঁকতে পারো। এবার রনি চারপাশের প্রকৃতি ও মানুষকে দেখতে থাকে আর ভাবতে থাকে।
১৯। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের যে বিষয়গুলো রনির ভাবনার সঙ্গে মিলে যেতে পারে—
i. প্রতিদিনের দেখা বিষয়বস্তু ii. রং, গড়ন ও আকৃতি
iii. বাস্তব ও কল্পনার সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: শিল্পকলার নানা দিক
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা