
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো
নিচের অংশে।
মানবধর্ম
১। লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬৬ খ. ১৭৬৯ গ. ১৭৭২ ঘ. ১৭৭৫
২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঝিনাইদহ খ. যশোর
গ. কুষ্টিয়া ঘ. খুলনা
৩। লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮০ খ. ১৮৮৮
গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
৪। ‘গঙ্গার পানি’ কাদের কাছে পবিত্রতার প্রতীক?
ক. জৈনদের খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের ঘ. খ্রিষ্টানদের
৫। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. জৈনধর্ম
গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম
৬। লালন শাহকে মানবতাবাদী মরমি কবি বলা হয়। কারণ তিনি—
i. জাতকে গুরুত্বপূর্ণ মনে করতেন না
ii. মনুষ্যধর্মকে গুরুত্বপূর্ণ মনে করতেন
iii. মানুষ হিসেবে অসাধারণ ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। যেকোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?
ক. ধর্মপ্রধান খ. নামপ্রধান
গ. পদবিপ্রধান ঘ. মনুষ্যপ্রধান
৮। লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?
ক. ছন্দের মাধ্যমে খ. গানের মাধ্যমে
গ. দর্শনের মাধ্যমে ঘ. প্রশ্ন করার মাধ্যমে
৯। কবিতার প্রধান বাহন কী?
ক. অনুকরণ খ. ভাব সৌন্দর্য
গ. ভাষা ঘ. মন্তব্য
১০। লালন ফকির প্রশ্ন তুলেছেন কী নিয়ে?
ক. জীবের সৃষ্টিরহস্য নিয়ে
খ. মানুষের জাত-পরিচয় নিয়ে
গ. মানুষের মৃত্যু নিয়ে ঘ. মানুষের জন্ম নিয়ে
১১। ‘মানবধর্ম’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
ক. অসহানুভূতিশীলতা খ. অসাম্প্রদায়িকতা
গ. ধর্মানুভূতি ঘ. অধ্যাত্মভাব
১২। ‘মানবধর্ম’ কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন?
ক. বিদ্বান খ. উপলব্ধি
গ. আধ্যাত্মিক ভাব ঘ. দর্শন
১৩। লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন?
ক. বংশমর্যাদা খ. জাতপ্রথা
গ. সৃষ্টিধর্ম ঘ. মানবধর্ম
১৪। ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ —এখানে ‘লালন’ বলতে কোন বিষয়টি নির্দেশ করছে?
ক. বাউল লালনকে খ. মানুষ লালনকে
গ. কবি লালনকে ঘ. গায়ক লালনকে
১৫। ‘মানবধর্ম’ কবিতায় মূলত কবি লালন শাহ কোন বিষয়টিকে প্রশ্নের সম্মুখীন করেছেন?
ক. মানুষের জন্ম-মৃত্যু খ. মানুষের সৃষ্টিরহস্য
গ. মানুষের জাতপরিচয় ঘ. মানুষের জাতীয়তা
১৬। মালা ও তসবি কী অর্থে মানবধর্মে ব্যবহূত হয়েছে?
ক. উপাদান খ. প্রতীক গ. যন্ত্র ঘ. বস্তু
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
মানবধর্ম
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ