বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

রবিনসন ক্রুশো
১৮। ব্রাজিলে গিয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল রবিন?
ক. ব্যবসা করে খ. চাকরি করে
গ. চাষাবাদ করে ঘ. পশু পালন করে
১৯। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে
উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে
খ. মাছ ধরতে পারত বলে
গ. গান গাইতে পারত বলে
ঘ. ভ্রমণের নেশা ছিল বলে
২০। ভাঙা জাহাজটি নিশ্চিহ্ন হলো কত দিনের মাথায়?
ক. ১৩ খ. ১৪ গ. ১৫ ঘ. ১৬
২১। রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী তৈরি করল?
ক. পোশাক খ. জুতা
গ. বিছানা ঘ. পতাকা
২২। রবিনসন বালুর ওপর কী দেখতে পেল?
ক. তুষ খ. পায়ের ছাপ গ. ঝিনুক ঘ. মই
২৩। রবিনসনের মনে ভয়ের উদয় হলো কেন?
ক. বালুতে পায়ের ছাপ দেখে
খ. দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
গ. জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
ঘ. সাপের উপদ্রব হওয়ায়
২৪। রবিনসন কতজন লোককে আগুনের কুণ্ডলী ঘিরে নাচতে দেখল?
ক. ২৬ জনের মতো খ. ২৮ জনের মতো
গ. ৩০ জনের মতো ঘ. ৩২ জনের মতো
২৫। নিঝুম দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
ক. ২৪ বছর খ. ২৬ বছর
গ. ২৮ বছর ঘ. ৩০ বছর
সোহরাব রোস্তম
১। ‘সোহরাব রোস্তম’ কাহিনির মূল লেখক কে?
ক. মালিক মুহম্মদ জায়সী খ. ওমর খৈয়াম
গ. ইমরুল কায়েস ঘ. আবুল কাসেম ফেরদৌসী
২। রুদাবা কার কন্যা ছিলেন?
ক. রাজা পরিচেহের কন্যা
খ. মাজেন্দ্রান রাজার কন্যা
গ. রাজা মেহেরাবের কন্যা
ঘ. রাজা কায়কাউসের কন্যা
৩। রোস্তমের স্ত্রীর নাম কী?
ক. তহমিনা খ. তহুরা
গ. জরিনা ঘ. তাসলিমা
৪। রোস্তম কোথাকার শাসক ছিলেন?
ক. ইরানের খ. ইরাকের
গ. কাবুলের ঘ. জাবুলিস্তানের
৫। আস্তাবলে কী রাখা হয়?
ক. গরু খ. ছাগল গ. ঘোড়া ঘ. হাতি
৬। সোহরাব দ্বন্দ্বযুদ্ধে রোস্তমকে আহ্বান
করলেন কেন?
ক. হত্যা করার জন্য
খ. নিজেকে যাচাই করার জন্য
গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
ঘ. অপমান করার জন্য
৭। অন্ধ রাজা কায়কাউসের চক্ষু ভালো হওয়ার জন্য কী দরকার হলো?
ক. সফেদ দেও-এর রক্ত খ. স্বর্ণলতার রস
গ. সি-মোরগের লালা ঘ. মৃগনাভির কস্তুরি
৮। বীর শাম কোন রাজার সৈন্যদলে ছিলেন?
ক. ফেরিদুর খ. ইরিজির
গ. মনুচেহের ঘ. কায়কাউসের
৯। কে রোস্তমের বীরত্ব ও শৌর্যের কথা শুনে স্বপ্নে মধুর জাল বুনেছে?
ক. রুদাবা খ. পরিচেহের
গ. তহমিনা ঘ. মেহেরুন
১০। শত্রুকে পরাজিত করার ইরানের বীরত্বের রীতি কোনটি?
ক. শত্রুকে একবার পরাজিত করে হত্যা করা
খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা
গ. শত্রুকে তিনবার পরাজিত করে হত্যা করা
ঘ. পরাজিত শত্রুকে হত্যা না করা।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা