বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

মার্চেন্ট অব ভেনিস
১। ‘মার্চেন্ট’ শব্দের অর্থ কী?
ক. রাজা খ. সওদাগর গ. সৈনিক ঘ. নাবিক
২। শাইলক কে ছিল?
ক. দুষ্ট লোক খ. বর্ণবিদ্বেষী
গ. মানববিদ্বেষী ঘ. জাতিবিদ্বেষী
৩। শাইলকের মেয়ের নাম কী?
ক. জেরিন খ. নেরিসা গ. জেসিকা ঘ. সোনিয়া
৪। পোর্শিয়া কোন শহরে বাস করত?
ক. ভেনিস খ. রোম গ. লন্ডন ঘ. বেলমেন্ট
৫। লরেঞ্জো কে?
ক. শাইলকের ছেলে খ. বাসানিওর চাকর
গ. পোর্শিয়ার ভাই ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুবর্ণপুর গ্রামের কোনো পুরুষ রাতে ঘরে থাকেন না। ইলিশ মাছ ধরতে তাঁরা পদ্মার বুকে যান। ঝড়ে কাশেম মাঝির একটি নৌকা ডুবে যায়। এতে তাঁর মাছ ধরার ক্ষতি হয়।
৬। নৌকাডুবির সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কিসের মিল রয়েছে?
ক. বাসানিওর নৌকাডুবি
খ. অ্যান্টনিওর জাহাজডুবি
গ. স্টিমারডুবি ঘ. শাইলকের জাহাজডুবি
৭। নৌকাডুবিতে ক্ষতি হয় কাশেম মাঝির, অ্যান্টনিওর জাহাজডুবিতে কী হয়?
ক. ব্যবসায় অপূরণীয় ক্ষতি খ. ব্যবসায় লাভ
গ. উন্নতি ঘ. লোকসান
৮। অ্যান্টনিও শাইলককে ঘৃণার চোখে দেখত—
i. শাইলক মন্দ স্বভাবের লোক ছিল বলে
ii. শাইলক নীতিহীন সুদের ব্যবসা করত বলে
iii. শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে যে বিষয়টি অর্জন করতে পারি—
i. হিংসার পরাজয় ii. মানবিকতার জয়
iii. রক্ষণশীলতার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০। অ্যান্টনিওর হয়ে শাইলকের ঋণ পরিশোধ করার জন্য পোর্শিয়া বাসানিওকে দিয়ে ধারের টাকার কত গুণ পাঠিয়েছিল?
ক. দ্বিগুণ খ. তিন গুণ গ. পাঁচ গুণ ঘ. দশ গুণ
১১। ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
ক. ইতালি খ. জার্মানি গ. স্পেন ঘ. ইরান
১২। অ্যান্টনিওর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল
ছিল প্রকৃতপক্ষে—
ক. পোর্শিয়া খ. লরেঞ্জো গ. ম্যালারিও ঘ. নেরিসা
১৩। তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?
ক. স্বর্ণালংকার খ. বাসানিওর আংটি
গ. জাহাজ ঘ. তিন হাজার ড্যাকেট
১৪। অ্যান্টনিওর মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শাণ দিতে লাগল?
ক. পাথরে খ. হাতের তালুতে
গ. ছুরির খাপে ঘ. জুতার তলায়
১৫। বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমা করল না কেন?
ক. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল
খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
গ. অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায়
ঘ. অ্যান্টনিও দুশ্চরিত্র ছিল বলে
১৬। চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
ক. বন্ধুবত্সল বলে খ. মুক্তহস্ত বলে
গ. হাসিখুশি বলে ঘ. ধার্মিক ব্যবসায়ী বলে
১৭। ‘অ্যান্টনিওর জাহাজগুলো সাগরবক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে।’—এই উক্তিটি অ্যান্টনিওর কোন পেশাকে ইঙ্গিত করে?
ক. বৈদেশিক বাণিজ্য খ. নাবিক
গ. জলদস্যু ঘ. জাহাজ নির্মাতা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
মার্চেন্ট অব ভেনিস
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক