বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মানুষ মুহাম্মদ (সা.)

১। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’-এ উক্তিতে হজরত মুহাম্মদ (সা.)-এর কী প্রকাশ পেয়েছে?

ক. উদারতা খ. বিচক্ষণতা

গ. সহনশীলতা ঘ. মহানুভবতা         

২। হজরত মুহাম্মদ (সা.)-কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলা হয়েছে কোন গুণের জন্য?

ক. ন্যায়বিচার খ. সুশাসন

গ. মানবীয় গুণাবলি ঘ. সাহসিকতা  

৩। মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ (সা.) সাফা পর্বতের পাশে বসে কী করতেছিলেন?

ক. হুদায়বিয়ার সন্ধি নিয়ে চিন্তা করতেছিলেন

খ. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’ বলে প্রার্থনা করতেছিলেন

গ. বিনা সংকোচে আল্লাহর বাণী সকলের কাছে প্রচার করতেছিলেন

ঘ. সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছিলেন 

৪। ‘যে বলিবে হজরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—এ উক্তিটি কার?

ক. হজরত আলী (রা.)

খ. হজরত আবুবকর (রা.)

গ. হজরত ওমর (রা.) ঘ. আবু জেহেল               

৫। মোহাম্মদ ওয়াজেদ আলী সব বিষয় কী দিয়ে বিচার করতেন?

ক. বিজ্ঞান দিয়ে খ. যন্ত্র দিয়ে

গ. যুক্তিবাদী মন দিয়ে ঘ. সত্যতা দিয়ে             

৬। মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনা রীতি কেমন?

ক. সহজ খ. সাবলীল

গ. কঠিন ঘ. গম্ভীর       

৭। এ প্রবন্ধে হজরত ওমর (রা.)-কে কী বলা হয়েছে?

ক. মহামতি খ. সত্যবাদী

গ. বীরবাহু ঘ. বিশ্বাসী  

৮। রাসুলুল্লাহর পীড়ার খবর শুনে বহু লোকের জমায়েত হওয়ার কারণ কী ছিল?

ক. যুদ্ধে যাওয়া খ. নিমন্ত্রণে যাওয়া

গ. রাসুলের প্রতি ভালোবাসা

ঘ. বক্তৃতা শোনা          

৯। হজরত মুহাম্মদ (সা.)-এর যেসব গুণাবলি তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল-

i. বিশ্বস্ততা ii. প্রিয়ভাষণ iii. সত্যবাদিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii       

১০। ‘যাহারা হজরতের পূজা করিত, তাহারা জানুক তিনি মারা গিয়াছেন; আর যাহারা আল্লাহর উপাসক, তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর’-উক্তিটি কার?

ক. হজরত মুহাম্মদ (সা.)

খ. হজরত আবুবকর (রা.)              

গ. হজরত আলী (রা.)

ঘ. হজরত ওমর (রা.)

১১। যারা হজরতের পূজা করত তাদের কী জানতে হবে?

ক. হজরত মুহাম্মদ (সা.) বক্তৃতা দেবেন

খ. যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে

গ. হজরত মুহাম্মদ (সা.) মারা গেছেন ঘ. দাওয়াত গ্রহণ করতে হবে

১২। হজরত মুহাম্মদ (সা.) সাফা পর্বতের পাশে বসে কোন ধরনের মানুষকে দীক্ষা দিচ্ছিলেন?

ক. বিপথগামীদের খ. বিশ্বাসীদের

গ. ইহুদিদের ঘ. সত্যান্বেষীদের       

১৩। মহানবি (সা.) করুণার ক্ষেত্রে কিরূপ ছিলেন?

ক. কঠোর খ. নির্মম

গ. কুসুমকোমল ঘ. ধীর

১৪। মহানবি (সা.) পাপী মানুষকে কী করেছেন?

ক. ঘৃণা করেছেন খ. শাস্তি দিয়েছেন

গ. ভালোবেসেছেন

ঘ. অভিশাপ দিয়েছেন   

১৫। আঘাতে জর্জরিত হজরত মুহাম্মদ (সা.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন?

ক. মুনাফিকদের জন্য খ. ইহুদিদের জন্য

গ. পৌত্তলিকদের জন্য ঘ. নাসারাদের জন্য নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রহমান সাহেব ধার্মিক ও দয়ালু একজন মানুষ। এসব গুণের জন্য অনেকেই তাঁকে ব্যঙ্গ-বিদ্রূপ করে এবং নানাভাবে কষ্ট দেয়। কিন্তু তিনি কখনো কারও অপরাধ মনে রাখেন না।

১৬। রহমান সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মহানবি (সা.)-এর কোন গুণটির সাদৃশ্য রয়েছে?

ক. উদারতা খ. বিশ্বস্ততা

গ. সত্যবাদিতা ঘ. অমিয় বাণী

১৭। উক্ত গুণাবলি মহানবি (সা.)-এর যেসব বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে তা হলো—

i. না না, তাহা কখনোই সম্ভব নয়

ii. মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল

iii. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮। ‘আহযাবের যুদ্ধ’-এর অপর নাম কী?

ক. অন্যায়ের যুদ্ধ খ. আদিম যুদ্ধ

গ. বিধর্মীদের যুদ্ধ ঘ. খন্দকের যুদ্ধ   

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর

বাংলা ১ম পত্র

মানুষ মুহাম্মদ (সা.)

১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. গ     ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ    ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ