বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিমগাছ
১। শনিবারের চিঠির মাধ্যমে কোন লেখকের সাহিত্যজীবন শুরু হয়?
ক. প্রমথ চৌধুরী খ. বিহারী লাল
গ. বনফুল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২। বনফুল শনিবারের চিঠি পত্রিকায় কী লিখতেন?
ক. উপন্যাস খ. গল্প গ. ব্যঙ্গ কবিতা ঘ. প্রবন্ধ
৩। নিমপাতা কোন রোগের ক্ষেত্রে ব্যবহূত হয়?
ক. যক্ষ্মারোগে খ. আমাশয়ে
গ. জন্ডিসে ঘ. চুলকানিতে
৪। নিমগাছ অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে—
ক. চর্মরোগের খ. উদরাময় রোগের
গ. টাইফয়েড রোগের ঘ. যক্ষ্মারোগের
৫। নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?
ক. ছাল খ. পাতা গ. ডাল ঘ. শিকড়
৬। নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?
ক. ঢ্যাঁড়সের খ. পটোলের গ. বেগুনের ঘ. আলুর
৭। মাটির ভেতরে নিমগাছটির কী ছিল?
ক. কাণ্ড খ. শাখা গ. পাতা ঘ. শিকড়
৮। বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?
ক. আমগাছ খ. জামগাছ গ. নিসিন্দাগাছ ঘ. নিমগাছ
৯। নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
ক. কবির খ. কবিরাজের
গ. গৃহকর্তার ঘ. লক্ষ্মীবউটির
১০। নিমের হাওয়া ভালো কেন?
ক. জীবাণু ধ্বংস করে বলে খ. সুগন্ধি বলে
গ. দুর্গন্ধ নেই বলে ঘ. দখিনা বাতাস বলে
১১। কিসের চারপাশে আবর্জনা জমে আছে?
ক. আমগাছের খ. জামগাছের
গ. নিসিন্দাগাছের ঘ. নিমগাছের
১২। কবি লোকটি নিমগাছের—
i. ছাল তুললেন না ii. পাতা ছিঁড়লেন না iii. ডাল ভাঙলেন না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবিরাজি চিকিত্সায় বাসক পাতা একটি নির্ভরযোগ্য নাম। কেননা ঠান্ডা, কাশিতে বাসক পাতার রস বিশেষ উপকারী।
১৩। উদ্দীপকের বাসক পাতা ‘নিমগাছ’ গল্পের নিমগাছের কোন অংশটিকে নির্দেশ করে?
ক. পাতা খ. ফুল গ. ডাল ঘ. বাকল
১৪। উক্ত অংশটির বিশেষ উপকারিতা রয়েছে—
i. ঠান্ডা কমাতে ii. চর্মরোগ সারাতে
iii. যকৃত্ ভালো রাখতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। বনফুলের রচনায় বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যঙ্গ-বিদ্রূপ খ. গুরুগম্ভীর
গ. তাত্পর্যপূর্ণ বক্তব্য ঘ. তত্ত্বনিষ্ঠ
১৬। ঔষধি গাছের গুরুত্ব নিচের কোন রচনায় দেখা যায়?
ক. মমতাদি খ. নিমগাছ
গ. আম আঁটির ভেঁপু ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
১৭। ‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মকে অবলম্বন করে গঠিত?
ক. সমাস খ. সন্ধি গ. প্রত্যয় ঘ. উপসর্গ
১৮। ‘ছাল’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা যায়?
ক. বাকল খ. পাতা গ. কাণ্ড ঘ. শিকড়
১৯। কবিরা কেমন ধরনের হয়?
ক. অন্যমনস্ক খ. অহংকারী
গ. সৌন্দর্যের পূজারি ঘ. মানববিদ্বেষী
২০। বাড়ির বউ নিমগাছটির মতো—
i. অবহেলিত ii. উপকারী iii. কর্মবিমুখ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি বাড়ানো প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবন ধারণের সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।
২১। উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে আমরা দেখতে পাই—
i. বৃক্ষের দরকার নেই ii. বৃক্ষের উপকারিতা
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২২। উদ্দীপক ও ‘নিমগাছ’ রচনায় কী প্রকাশিত হয়েছে?
ক. বৃক্ষের জয়গান খ. বৃক্ষের নিন্দা
গ. বৃক্ষের সৌন্দর্য ঘ. বৃক্ষনিধনের অপকারিতা
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ক