বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
উপেক্ষিত শক্তির উদ্বোধন
১। কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়?
ক. সমাজসচেতন কবি বলে খ. অসহায় মানুষের পাশে ছিলেন বলে
গ. সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে
ঘ. পরাধীনতা মেনে নেননি বলে
২। ‘দরিদ্র’ বলতে বোঝায়—
i. গরিব ii. দীনতা iii. নির্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। আদর্শ রাষ্ট্র গঠনের জন্য দরকার—
i. উঁচু-নিচু বিভেদ দূর করা ii. ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা
iii. মনীষীদের নির্দেশিত পথে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কাদের মানুষ হওয়ার সমান অধিকার আছে?
ক. ভীরুদের খ. ভণ্ডদের গ. ভদ্রদের ঘ. তথাকথিত ছোটলোকদের
৫। তথাকথিত ভদ্র সম্প্রদায় ‘ছোটলোকদের’ মাথায় আঘাত করে কেন?
ক. উত্পীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করলে খ. কথামতো রাজি না হলে
গ. অন্যদের অত্যাচার করলে ঘ. কথায় কথায় অন্যায় করলে
৬। ভদ্র সম্প্রদায়ের প্রচণ্ড আঘাতে ছোটলোক সম্প্র্রদায়ের লোকদের কী হয়?
ক. তারা অসুস্থ হয়ে যায় খ. তারা সাহসী হয়ে ওঠে
গ. তারা অজ্ঞান হয়ে যায় ঘ. তারা ভীরু হয়ে ওঠে
৭। তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষগুলো কেমন প্রকৃতির?
ক. লোভী প্রকৃতির খ. সাহসী প্রকৃতির
গ. সত্যিকার প্রকৃতির ঘ. দুর্নীতিপরায়ণ
৮। কাজী নজরুল ইসলাম ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কার কথা ভাবতে বলেছেন?
ক. নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা খ. রবীন্দ্রনাথ ঠাকুরের কথা
গ. আব্রাহাম লিংকনের কথা ঘ. মহাত্মা গান্ধীর কথা
৯। ভারতে কোন ব্যক্তি অসাধ্য সাধন করতে পেরেছিলেন?
ক. মহাত্মা গান্ধী খ. সুভাষ চন্দ্র বসু গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ইলা মিত্র
১০। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কার গৌরবের অহংকার ছিল না?
ক. নেতাজি সুভাষ চন্দ্র বসুর খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. কাজী নজরুল ইসলামের ঘ. মহাত্মা গান্ধীর
১১। কে ছোটলোককে ভাই বলে বুকে টেনে নিয়েছেন?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসু খ. মহাত্মা গান্ধী
গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১২। কে বোধন-বাঁশিতে সুর দেওয়ার আহ্বান জানিয়েছেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মহাত্মা গান্ধী
১৩। কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিতে চেয়েছেন?
ক. সম্ভ্রান্তদের খ. উপেক্ষিতদের গ. ব্রাহ্মণদের ঘ. সমাজপতিদের
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনে হিন্দু-মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন রাজনৈতিক সমস্যার সমাধান নিশ্চিতকরণে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থরক্ষার প্রতি মনোযোগী হওয়া আবশ্যক। তাই তিনি সাম্প্রদায়িকতার বিলোপসাধনের উদ্দেশ্যে আন্তরিক প্রয়াস চালান।
১৪। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন আহ্বান উদ্দীপকের নেতার প্রয়াসের সঙ্গে ঐক্য স্থাপন করে?
ক. জাতিগত বিভেদ নিরসনের খ. দরিদ্র লোককে আপন করে নেওয়ার
গ. উপেক্ষিত ভাইদের আপন করার ঘ. গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের
১৫। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধ অনুযায়ী উদ্দীপকের নেতার মতো মনীষীদের সংগ্রামের উদ্দেশ্য হলো—
i. রাষ্ট্রীয় জীবনকে সুখী ও সমৃদ্ধিশালী করা
ii. মর্যাদাবান জাতি গঠন করা iii. মর্যাদাবান রাষ্ট্র গঠন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মাধ্যমে কাজী নজরুল ইসলামের কোন পরিচয় ফুটে উঠেছে?
ক. সংগ্রামী চেতনা খ. সাম্যবাদী মানসিকতা
গ. সামাজিক দায়িত্ববোধ ঘ. রাজনৈতিক ভাবাদর্শ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
উপেক্ষিত শক্তির উদ্বোধন
১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ