বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

জীবন ও বৃক্ষ
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফারুক সাহেব একজন সমাজকর্মী। গ্রামের মানুষের ভালো-মন্দ দেখা, দুঃখ-দুর্দশা দূর করা, বিপদে সহায়তা করা তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। নিরহংকার ফারুক সাহেবকে সবাই ভালোবাসেন।
১২। উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সাদৃশ্য হলো—
i. সেবাপরায়ণতা
ii. জীবনাদর্শ
iii. উদারতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?
ক. নদীর ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়
খ. অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে
গ. নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য
ঘ. নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ স্পষ্ট হয়ে ওঠে
১৪। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক ‘বড় মানুষ’ বলতে কী বুঝিয়েছেন?
ক. যার মন বড় খ. যে অনেক কিছু জানে
গ. যে চেতনায় বড় ঘ. চরিত্রবান ব্যক্তি
১৫। স্থূলবুদ্ধির মানুষেরা কিসের নিশান ওড়ায়?
ক. নিষ্ঠুরতার খ. সফলতার
গ. অহংকারের ঘ. ব্যর্থতার
১৬। ‘সজীব বৃক্ষ’কে কেন জীবনাদর্শের প্রতীক বলেছেন লেখক?
ক. গতি ও বিকাশের জন্য
খ. ফুলে-ফলে পরিপূর্ণ বলে
গ. সেবার জন্য
ঘ. সজীবতা ও প্রয়োজনীয়তার জন্য
১৭। সমাজের কাজ নয় কোনটি?
ক. মানুষকে বড় করে তোলা
খ. টিকে থাকার সুবিধা দেওয়া
গ. বিকশিত জীবনের আগ্রহ বাড়ানো
ঘ. মানুষের জীবনকে বিকশিত করা

নেকলেস
১। ‘নেকলেস’ গল্পের রচয়িতা কে?
ক. গুস্তাভ দ্য মোপাসাঁ খ. গুস্তাভ ফ্লবেয়ার
গ. গি দ্য মোপাসাঁ ঘ. লিও টলস্টয়
২। ‘নেকলেস’ গল্পের প্রতিফলিত দিক কোনটি?
ক. নির্বুদ্ধিতা খ. অহংকার
গ. দাম্ভিকতা ঘ. জীবনবোধের অভাব
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফরহাদ সাহেবের মধ্যবিত্ত পরিবারে বড় কোনো সঞ্চয় না থাকলেও আর্থিক অনটন নেই। এর কৃতিত্ব তিনি দেন তাঁর স্ত্রীকে। ধনী আত্মীয়র কন্যার বিয়েতে যাওয়ার মতো গয়না তাঁর নেই, কিন্তু টাঙ্গাইল শাড়ির সঙ্গে মাটির গয়না পরতে তাঁর দ্বিধা হয় না।
৩। ফরহাদ সাহেবের স্ত্রী মানসিকতার দিক থেকে কোন চরিত্রটির বিপরীত?
ক. মি. লোইসেল খ. মাদাম লোইসেল
গ. ফোরস্টিয়ার ঘ. মাদাম জেনিলিয়াম
৪। উদ্দীপকে ‘নেকলেস’ গল্পের করুণ পরিণতির জন্য শিক্ষণীয় বিষয় কোনটি?
i. আয় বুঝে ব্যয় করো
ii. লোভ করা মহাপাপ
iii. উচ্চাকাঙ্ক্ষা ধ্বংসের কারণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
জীবন ও বৃক্ষ
১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ
নেকলেস
১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ