বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলা নববর্ষ
২৮. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে তাদের স্বরূপ ফুটে উঠেছে, যারা—
i. বাঙালি সংস্কৃতিতে শ্রদ্ধাশীল
ii. পয়লা বৈশাখের চেতনায় বিশ্বাসী
iii. পাকিস্তানি আদর্শের ধারক
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৯. বাংলা নববর্ষকে সরকারি ছুটি ঘোষণা করে কোন নেতার সরকার?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. শেরেবাংলা এ কে ফজলুল হক
৩০. পয়লা বৈশাখে প্রজারা কোথায় নিমন্ত্রিত হতেন?
ক. জমিদারবাড়িতে খ. নবাববাড়িতে
গ. রাজবাড়িতে ঘ. মন্ত্রীর বাড়িতে
৩১. গ্রামবাংলার নববর্ষের খেলাধুলার মধ্যে গরুর দৌড়, হাডুডু খেলা হতো কোথায়?
ক. মানিকগঞ্জে, মুন্সিগঞ্জে
খ. ব্রাহ্মণবাড়িয়ায়
গ. কিশোরগঞ্জে ঘ. নড়াইলে
৩২. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনা এলাকার বৈশাখী মেলায় ছেলেরা কী পরে অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে?
ক. শার্ট-প্যান্ট খ. পাজামা-পাঞ্জাবি
গ. লুঙ্গি-গেঞ্জি ঘ. ধুতি-পাঞ্জাবি
৩৩. ১৯৫২ সালের পর কেন বাংলা নববর্ষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে?
ক. অধিকার পেয়েছে বলে
খ. অনেকে শহীদ হয়েছেন বলে
গ. বাংলা রাষ্ট্রভাষা হয়েছে বলে
ঘ. সরকারি ছুটি ঘোষিত হয়েছে বলে
৩৪. রাহাতের বড় বোনের বিয়ে দেয় মহাধুমধাম ও উত্সবমুখর পরিবেশে। উদ্দীপকের আলোকে তোমার পাঠ্য প্রবন্ধের কোনটির সঙ্গে সামঞ্জস্য রয়েছে?
ক. পয়লা বৈশাখ খ. চৈত্রসংক্রান্তি
গ. ঈদুল ফিতর ঘ. বিজয় দিবস

বাংলা ভাষার জন্মকথা
১. হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
২. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা হলো—
ক. বাংলা ভাষা
খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা
ঘ. ইউরোপীয় ভাষা
৩. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত
গ. মাগধী ঘ. অপভ্রংশ
৪. আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. ফারসি
৫. সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?
ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের
গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দের

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা নববর্ষ
২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ক
বাংলা ভাষার জন্মকথা
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা