বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
৬. প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. বৈদিক ঘ. অপভ্রংশ
৭. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?
ক. বিকৃত খ. উন্নত
গ. বিলীন ঘ. পরিমার্জিত
৮. ভাষা বদলে যায় কেন?
ক. মাধুর্যের জন্য খ. সৌন্দর্যের জন্য
গ. গতিশীলতার জন্য ঘ. ছন্দময়তার জন্য
৯. ‘শ্লোক’-এর বিশেষত্ব—
i. সংস্কৃত ভাষায় রচিত
ii. অন্ত্যমিলযুক্ত দুই চরণ
iii. চার লাইনে বিভক্ত কবিতাংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে যেসব ভাষাবিজ্ঞানীর কথা বলা হয়েছে—
i. হুমায়ুন আজাদ
ii. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
iii. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. প্রাকৃত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য—
i. কথ্য ভাষা
ii. সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. মধ্যভারতীয় আর্য ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নানা রকম প্রাকৃত ভাষা ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। বহু প্রাকৃত ভাষার একটি হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত ভাষার কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। বাংলা ভাষার বিস্তৃৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং এর মাধ্যমে তিনি আমাদের ভাষার ইতিহাসকে কয়েক হাজার বছর পিছিয়ে নিয়ে যান।
১২. মাগধী প্রাকৃত ভাষার পূর্বাঞ্চলীয় রূপ থেকে বাংলা ভাষার উদ্ভব—এই মতটির সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে কার সাদৃশ্য রয়েছে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. হুমায়ুন আজাদ
১৩. বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস জানতে কয়েক হাজার বছর পিছিয়ে যাওয়া প্রমাণ করে—
ক. বাংলা ভাষা খুব পুরোনো নয়
খ. বাংলা ভাষা খুব কঠিন
গ. ভাষার পরিবর্তনশীলতা
ঘ. সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব
১৪ ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?
ক. মানুষের হাতে হাতে
খ. মানুষের কানে কানে
গ. মানুষের চোখে চোখে
ঘ. মানুষের মুখে মুখে
১৫. নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?
ক. হয়েছে খ. হইয়াছে
গ. হইতেছে ঘ. হইয়াছিল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা ভাষার জন্মকথা
৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা