বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
১৬. ‘শ্লোক’ বলতে কী বোঝায়?
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. আরবি ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলী ভাষায় রচিত কবিতা
১৭. ঋগ্বেদের মন্ত্রগুলো মুখস্থ করা হতো কেন?
ক. মনে রাখতে খ. পবিত্র মন্ত্র বলে
গ. পূজা করতে ঘ. কবিতা লিখতে
১৮. কিছু লোক কোন ভাষাকে বাংলার জননী মনে করতেন?
ক. হিন্দি খ. সংস্কৃত
গ. গুজরাটি ঘ. মারাঠি
১৯. ‘বিধিবদ্ধ’ বলতে বোঝানো হয়েছে—
ক. নিয়ম দ্বারা শাসিত খ. অনিয়মের শাসন
গ. বিশৃঙ্খল অবস্থা ঘ. অরাজক পরিস্থিতি
২০. ‘দুর্বোধ্য’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—
ক. সহজে বোঝা যায় না যা
খ. সহজে বোঝা যায় যা
গ. সহজ ব্যাপার যা
ঘ. সহজে ঘটে যা
২১. ‘কন্যা’ শব্দের বেশি প্রচলিত সমার্থক শব্দ হচ্ছে—
ক. দুহিতা খ. তনয়া
গ. মেয়ে ঘ. সুতা
২২. ‘ইন্দো-ইউরোপীয়’ ভাষা বংশের অন্তর্ভুক্ত শাখা হলো—
ক. বাংলা ভাষা
খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা
ঘ. ইউরোপীয় ভাষা
২৩. ‘ভাষার ধর্মই বদলে যাওয়া’—এর মাঝে ফুটে উঠেছে ভাষার—
ক. পরিবর্তনশীলতা খ. স্থিরতা
গ. চঞ্চলতা ঘ. স্থবিরতা
২৪. মধ্য ভারতীয় আর্য ভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ করা যায় যে ভাষাটির—
ক. সংস্কৃত খ. বৈদিক
গ. প্রাকৃত ঘ. শ্লোকজাতীয় ভাষা
২৫. ‘সহজে বোঝা যায় না’—এমন অর্থ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক. শ্লোক খ. দুর্বোধ্য
গ. উদ্ভব ঘ. ভাষাতাত্ত্বিক
২৬. একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহূত হতো?
ক. সংস্কৃত খ. বৈদিক-সংস্কৃত
গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি
২৭. ‘বাংলা ভাষার কথা’ প্রবন্ধটি পাঠকালে ভাষার প্রতি কোন অনুভূতিকে উদ্বুদ্ধ করে?
ক. দেশপ্রেম খ. সেবাব্রতী
গ. হূদ্যতা ঘ. ভালোবাসা
২৮. ‘নিয়ম দ্বারা শাসিত’—কথাটির পরিচয় যে শব্দটির মাধ্যমে প্রকাশ পায়—
ক. দুর্বোধ্য খ. উদ্ভব
গ. বিধিবদ্ধ ঘ. উত্পত্তি
২৯. ‘বাংলা ভাষার জন্মকথা’ মূলত একটি—
ক. উপন্যাস খ. গল্প গ. নাটক ঘ. প্রবন্ধ
৩০. নিচের কোন শব্দের গঠনে ‘প্র’ উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. প্রাকৃত খ. প্রাচীন
গ. প্রত্যেক ঘ. প্রকাশ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা ভাষার জন্মকথা
১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা