বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বাংলা ভাষার জন্মকথা
৩১. ‘তা কথ্য ছিল না’—কথাটি প্রযোজ্য যে ভাষা সম্পর্কে—
i . প্রাকৃত ii . সংস্কৃত iii. বাংলা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩২. ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’—এই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে—
i. এটি দৈনন্দিন জীবনের ভাষা
ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. এটি উচ্চ শ্রেণির ভাষা
নিচের কোনটি সঠিক ?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৩. আজ থেকে এক শ বছর আগে মানুষ বাংলা ভাষার কী জানত না?
ক. মেধা খ. বয়স গ. যোগ্যতা ঘ. মূল্য
৩৪. ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে কী বলা হয়?
ক. প্রাচীন ভারতীয় আর্য ভাষা
খ. পুরোনো ভারতীয় আর্য ভাষা
গ. বর্তমান ভারতীয় আর্য ভাষা
ঘ. আধুনিক ভারতীয় আর্য ভাষা
৩৫. ‘বাংলা ভাষার ইতিহাস জানতে কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে।’ কেন?
ক. বাংলা ভাষার ইতিহাস পুরোনো
খ. বাংলা ভাষার ইতিহাস কয়েক হাজার বছর আগের
গ. বাংলা ভাষার ইতিহাস সেকেলে
ঘ. বাংলা ভাষার ইতিহাস গ্রাম্য ইতিহাস
৩৬. ভাষার ধর্মই হলো তা বদলে যাবে নিয়ত। এই বদলের সঙ্গে সম্পৃক্ত নয় কোনটির?
ক. ধ্বনির বদল
খ. শব্দরূপের বদল
গ. অর্থের বদল
ঘ. অলংকারের বদল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
বাংলা ভাষার জন্মকথা
৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা