* মিনু
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের ‘মিনু’ গল্পের ওপর আলোচনা করব।
৩৮. গপগপা কী?
ক. ঘটি খ. মিটসেফ গ. গ্লাস ঘ. উনুন
৩৯. কোনটি মিনুর একটি দৈনন্দিন কর্তব্য?
ক. ছাদে যাওয়া
খ. পুকুরপাড়ে যাওয়া
গ. পাশের বাড়িতে যাওয়া
ঘ. বাগানে যাওয়া
৪০. মিনু সাগ্রহে চেয়ে থাকে—
ক. আমগাছের দিকে খ. বাগানের দিকে
গ. সরু ডালের দিকে ঘ. আকাশের দিকে
৪১. বাবা বিদেশ গেছে—এ খবর মিনুকে কে বলেছিল?
ক. প্রতিবেশীরা খ. পিসেমশাই
গ. পিসিমা ঘ. মাসিমা
৪২. সরু ডালে কখন একটি হলদে পাখি এসে বসল?
ক. ঝড়ের সময় খ. বসন্তের সময়
গ. মিনুর বাবা বিদেশ থেকে এলে
ঘ. টুনুর বাবা বিদেশ থেকে এলে
৪৩. সরু ডালে হলদে পাখির আগমন কিসের বার্তা বহন করে?
ক. দুঃসময়ের খ. সুসময়ের
গ. বাবার ফিরে আসার
ঘ. বসন্তের আগমনের
৪৪. ‘খিড়কি’ বলতে কী বোঝায়?
ক. রান্নাঘরে যাওয়ার দরজা
খ. ছাদে যাওয়ার দরজা
গ. বাড়ির পেছনের দরজা
ঘ. বাড়ির সামনের দরজা
৪৫. মিনু রোমাঞ্চিত হয়ে উঠল কেন?
ক. সইয়ের উনুনের আঁচ দেখে
খ. শুকতারা দেখে
গ. হলদে পাখি দেখে
ঘ. লাল পূর্বাকাশ দেখে
৪৬. লোকে কাকে মহত্ লোক বলে জানে?
ক. যোগেন বসাককে খ. হরলাল দত্তকে
গ. হরিদাশ পালকে ঘ. হরেন কানাইকে
৪৭. মিনুর কাছে কোনটিকে রক্তাক্ত মাংস মনে হয়?
ক. আগুনকে খ. উনুনকে
গ. ঘুঁটেকে ঘ. জ্বলন্ত কয়লাকে
৪৮. আগুনের লাল আভাকে মিনুর মনে হয়—
ক. রক্তাক্ত মাংস খ. রাক্ষুসীর তৃপ্তি
গ. লাল সূর্য ঘ. কোনোটিই নয়
৪৯. যে কানে কম শোনে এককথায় তাকে বলে?
ক. কানা খ. কালা গ. বাচাল ঘ. বোবা
৫০. সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ককে এককথায় বলে?
ক. উল্কা খ. নক্ষত্র গ. উপগ্রহ ঘ. গ্রহ
৫১. ‘মিনু’ গল্পটিতে প্রাধান্য পেয়েছে কী?
ক. শিশুশ্রম হ্রাস করা
খ. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি মমত্ব
গ. সব সৃষ্টির প্রতি মমত্ব
ঘ. অনাথদের প্রতি মমত্ব
৫২. মিনুর কাছে কোনটি তুচ্ছ নয়?
ক. পারিপার্শ্বিকতা খ. শিক্ষা
গ. সমাজ ঘ. পরিবার
৫৩. কোনটিতে মিনুর অখণ্ড মনোযোগ?
ক. ছবি আঁকায় খ. গৃহকর্মে
গ. সেলাইয়ে ঘ. পড়ালেখায়
৫৪. হলদে পাখি দেখে মিনুর মনে কী জাগে?
ক. পুলক খ. বেদনা গ. ভয় ঘ. শিহরণ
৫৫. কোন কষ্টটি মিনুর একান্ত নিজস্ব?
ক. লেখাপড়া শিখতে না পারা
খ. বাবার ফিরে না আসা
গ. মিসিমার গঞ্জনা
ঘ. মিসিমার প্রতিবন্ধকতা
৫৬. কয়লাগুলো ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন?
ক. কয়লা সহজে ভাঙে না বলে
খ. কয়লার আগুন জ্বলে বলে
গ. কয়লাগুলো ওর শত্রু বলে
ঘ. কয়লাগুলো ওর বন্ধু বলে
৫৭. কয়লা ভাঙা আর বোলতা মারার সময় মিনুর মুখ দিয়ে কোন শব্দ বের হয়?
ক. ফিসফিস খ. হি হি
গ. হিস হিস ঘ. কুঁই কুঁই
৫৮. মিনুর সব আশা-ভরসার প্রতীক কী?
ক. হলদে পাখি খ. বোলতা
গ. শুকতারা ঘ. কাঁঠালের ডাল
৫৯. ‘একটি দরকারি কাজ হয়নি’—মিনুর সেই দরকারি কাজ কী?
ক. পানি ভরা খ. ছাদে যাওয়া
গ. কয়লা ভাঙা ঘ. উনুন জ্বালানো
৬০. পিতৃ-মাতৃহীনকে এককথায় কী বলে?
ক. আশ্রিতা খ. প্রতিবন্ধী
গ. দুস্থ ঘ. এতিম
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
‘মিনু’
৩৮. খ ৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. গ ৪৪. গ ৪৫. গ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. খ ৪৯. খ ৫০. ঘ ৫১. খ ৫২. ক ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. গ ৫৭. গ ৫৮. ক ৫৯. খ ৬০. ঘ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা