
লাল গরুটা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ গল্পের ওপর পরবর্তী প্রশ্নোত্তর আলোচনা করব।
২২. ‘বেড়া’ তৈরি করা হয় কী দিয়ে?
ক. সুতা দিয়ে খ. বাঁশ বা পাটখড়ি দিয়ে
গ. মাটি দিয়ে ঘ. কাপড় দিয়ে
২৩. ‘আক্কেল’ শব্দের অর্থ কী?
ক. কাণ্ডজ্ঞান খ. বুদ্ধিমান
গ. শিক্ষিত ঘ. জ্ঞানী
২৪. ‘গচ্চা’ শব্দটি দিয়ে কী বোঝায়?
ক. অনর্থক অর্থদণ্ড খ. অনর্থক ঘোরাঘুরি
গ. গরুর বাচ্চা ঘ. গাধার বাচ্চা
২৫. ‘লাল গরুটা’ পাঠে প্রাণিকুলের প্রতি আমাদের কী জাগে?
ক. ভয় খ. বিরক্তি গ. মায়া ঘ. দায়িত্ববোধ
২৬. ‘লাল গরুটা’ পাঠ থেকে শিক্ষার্থীরা—
ক. গাভি পালনে মনোযোগী হবে
খ. কৃষিকাজে আগ্রহী হয়ে উঠবে
গ. সচেতন হয়ে উঠবে
ঘ. মানবিক হয়ে উঠবে
২৭. গৃহপালিত পশুপাখিদের মমতা ত্যাগ করা যায় না, কারণ—
ক. ওদের ছাড়া কৃষিকাজ অসম্ভব
খ. ওরা উপকারী
গ. ওরা আমাদের আবেগ-অনুভূতির সঙ্গে জড়িত
ঘ. ওরা অসহায়
২৮. কে যৌবনের মূল্যবান সময়টা নিধিরামের বাড়িতে ব্যয় করে?
ক. জৈতুন বিবি খ. মিনু
গ. সাবু ঘ. লাল গরু
২৯. বিশুদের পরিবার মুষড়ে পড়ে কেন?
ক. গরুটা মারা যাওয়ায় খ. প্রচণ্ড ক্লান্তিতে
গ. গরুটাকে বিক্রি করে দেওয়ায়
ঘ. নিধিরামের অসুস্থতায়
৩০. সুযোগ বুঝেই কে চলে আসে?
ক. লাল গরুটা খ. বিশু
গ. ক্রেতা লোকটি ঘ. নিধিরাম
৩১. লাল গরুটা সুযোগ পেয়ে কোথা থেকে চলে আসে?
ক. মাঠ থেকে খ. হাট থেকে
গ. নতুন মনিবের বাড়ি থেকে
ঘ. গোয়ালঘর থেকে
৩২. ‘লাল গরুটা’ গল্পে তুলে ধরা হয়েছে—
ক. প্রকৃতিপ্রেমের কথা
খ. নিধিরামের নিষ্ঠুরতার কথা
গ. প্রাণী ও মানুষের আত্মীয়তার কথা
ঘ. লাল গরুটার দুর্দশার কথা
৩৩. আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? উক্তিটি কার
ক. বিশুর বোনের খ. বিশুর
গ. নিধিরামের ঘ. নিধিরামের স্ত্রীর
৩৪. বিশুর মায়ের মতে, গরুটাকে বিক্রি করলে অধর্ম হবে কেন?
ক. যৌবনে গরুটা কৃষিকাজে অনেক অবদান রেখেছে বলে
খ. গরুটা বিশুর দাদুর স্মৃতিবিজড়িত বলে
গ. গরুটা অনেক লক্ষ্মী বলে
ঘ. গরুটা বুড়ো বলে
৩৫. লাল গরুটা কার অনেক আদরের ছিল
ক. বিশুর দাদার খ. বিশুর দাদুর
গ. বিশুর মায়ের ঘ. বিশুর
৩৬. বিশুর মায়ের কাছে গরুটা—
ক. শত্রুর মতো খ. সন্তানের মতো
গ. দূরসম্পর্কের ঘ. মায়ের মতো
৩৭. কে লাল গরুটা সম্পর্কে মিছে কথা বলেন—
ক. নিধিরামের স্ত্রী খ. নিধিরাম
গ. বিশু ঘ. লাল গরুটার ক্রেতা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
‘লাল গরুটা’
২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা