বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বিড়াল
১. দুধ খেয়ে ফেলার পরও কমলাকান্ত বিড়ালের ওপর রাগ করতে পারেননি কেন?
ক. বিড়াল নিরীহ প্রাণী বলে
খ. দুধের ওপর বিড়ালের অধিকার আছে বলে
গ. বিড়ালটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল বলে|
ঘ. কমলাকান্ত শান্ত, ভদ্র ও নমনীয় মানুষ বলে

২. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই’—এ কথাটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
ক. কেউ অর্জন করে কেউ নষ্ট করে
খ. কেউ ত্যাগ করে কেউ ভোগ করে
গ. কেউ পায় না কেউ খায় না
ঘ. একের পরিশ্রমের ফল অন্যে ভোগ করে
৩. ওয়াটার লু যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. এটি নেপোলিয়নের প্রথম যুদ্ধ
খ. নেপোলিয়ন ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠা করেন
গ. নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন
ঘ. নেপোলিয়ন ফরাসি সম্রাট ছিলেন
৪. ‘বিড়াল’ প্রবন্ধে লেখক কী ধরনের সমাজব্যবস্থার কথা বলেছেন?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. উদার গণতান্ত্রিক
৫. ‘পতিত আত্মা’ শব্দের অর্থ কী?
ক. মৃত আত্মা খ. ক্ষুধাতুর আত্মা
গ. প্রেতাত্মা ঘ. দুর্দশাগ্রস্ত আত্মা
‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর
জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর।’
৬. উদ্দীপকে ‘বিড়াল’ রচনার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?
ক. পরহিতব্রত খ. স্বজনপ্রীতি
গ. পশুপ্রীতি ঘ. সুখের প্রত্যাশা
৭. এই ভাব প্রকাশ পেয়েছে—
i. দুগ্ধে আমার যে অধিকার, বিড়ালেরও তাই
ii. দুধ আমার বাপের নয়
iii. পরোপকারই পরম ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. পুরুষের ন্যায় আচরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে কমলাকান্ত কী করলেন?
ক. সজোরে হুংকার দিলেন
খ. মার্জারির প্রতি ধাবমান হলেন
গ. ধৈর্য ধরে গতিবিধি লক্ষ করেন
ঘ. একটি ভাঙা লাঠি আবিষ্কার করলেন
৯. ‘পুরুষের ন্যায় আচরণ’ বলতে কমলাকান্ত কী বুঝিয়েছেন?
ক. শাস্তি প্রদান খ. ক্ষমা
গ. কঠোরতা ঘ. সুবিচার
১০. আফিং ভিক্ষা করতে এসেছে কে?
ক. ডিউক খ. ওয়েলিংটন
গ. প্রেতাত্মা ঘ. মার্জারি
১১. ‘বিড়াল’ প্রবন্ধের বিড়াল কিসের প্রতীক?
ক. নিরীহ প্রাণীর খ. জাতির বিবেক
গ. সুবিধাবঞ্চিতদের ঘ. সংগ্রামের
১২. চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেন না?
ক. সাধুরা খ. বিড়ালরা গ. কৃপণরা ঘ. ধনীরা
১৩. ‘চোরের চুরি করার পেছনে ধনীরা দায়ী’—এর সপক্ষে যুক্তি কী?
ক. ধনীরা গরিবদের বঞ্চিত করেন
খ. ধনীর ধন বৃদ্ধির স্পৃহা
গ. ধনীদের কার্পণ্যের জন্য
ঘ. ধনীরা ভোগবাদী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বিড়াল
১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮ খ. ৯. ক ১০ খ. ১১. ঘ ১২. ক ১৩. গ
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা