বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অপরিচিতা
১। ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি’—এই বাক্যটি দ্বারা লেখক কিসের ইঙ্গিত করেছেন?
ক. অনুপমের ব্যক্তিত্ব
খ. অনুপমের আদর্শ
গ. অনুপমের মমত্ববোধ
ঘ. অনুপমের নির্ভরতা
২। ‘লক্ষ্মীর মঙ্গলঘট’ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক. শম্ভুনাথ বাবুর ঐতিহ্য
খ. শম্ভুনাথ বাবুর ঐশ্বর্য
গ. শম্ভুনাথ বাবুর চারিত্রিক গুণের বৈশিষ্ট্য
ঘ. শম্ভুনাথ বাবুর দোষ
৩। ‘অপরিচিতা’ গল্পে রসিক মনের মানুষ কে?
ক. হরিশ খ. বিনুদাদা
গ. ঘটক ঘ. কল্যাণী
৪। ‘তবু ইহার বিশেষ মূল্য আছে’— এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?
ক. কন্যার বয়স খ. যৌতুকের
গ. জীবনের ঘ. কর্মের
৫। মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযোগী?
ক. স্বার্থান্বেষী খ. অর্থলোভী
গ. বাকসর্বস্ব ঘ. কূপমণ্ডূক
৬। মামা হরিশকে বিশেষভাবে পছন্দ করেন কেন?
ক. বিত্তশালী বলে
খ. রসিক মনের গুণের জন্য
গ. স্বভাব ভালো তাই
ঘ. মামার গুণমুগ্ধ বলে
৭। কল্যাণীর বাবার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযোগী?
ক. দৃঢ়চেতা ব্যক্তিত্ব খ. আদর্শ পিতা
গ. ব্যক্তিত্বসম্পন্ন ঘ. দূরদৃষ্টিসম্পন্ন
৮। ‘অপরিচিতা’ গল্পে অনুপম জন্মান্তরে প্রত্যাশা করেছে—
i. নিজের সুখের স্বরূপ
ii. কল্যাণীর সান্নিধ্য
iii. পণ্ডিত মশায়ের বিদ্রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
৯। কন্যার পিতামাত্রই কোনটি অস্বীকার করবেন না?
ক. অনুপম রূপবান খ. অনুপম সত্পাত্র
গ. অনুপম রুচিমান
ঘ. অনুপম ব্যক্তিত্বসম্পন্ন
১০। ‘খাঁটি সোনা বটে!’ বলতে বিনুদাদা কোনটিকে বুঝিয়েছেন?
ক. বনেদি ঘর খ. সুশীলা পাত্রী
গ. উপযুক্ত পাত্রী ঘ. ব্যক্তিত্ব
১১। কল্যাণী মাতৃআজ্ঞা পালনে নিয়োজিত হয়েছেন কেন?
ক. বিয়ে ভঙ্গের অপমান থেকে চিরস্থায়ী মুক্তি পেতে
খ. বিয়ে করে সংসারী না হওয়ার বিকল্প পন্থা খুঁজে পেতে
গ. তার আত্মসম্মানবোধ বজায় রাখতে
ঘ. শিক্ষার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে
১২। ‘শম্ভুনাথ বাবুর’ চরিত্রের কোন দিকটি মামাকে বিশেষভাবে প্রীত করেছিল?
ক. নির্লিপ্ততা খ. নির্জীবতা
গ. বিনয় ঘ. কম কথা বলা
১৩। মা ও মামার নিষেধ উপেক্ষা করে কানপুরে গিয়ে অনুপমের কী লাভ হয়েছে?
ক. নিজের ভুল বুঝতে পেরেছে
খ. কল্যাণীর সান্নিধ্য লাভ করেছে
গ. শম্ভুনাথ বাবুর মন জয় করতে পেরেছে
ঘ. পরিবারের সবার নিকট অপমানিত হয়েছে
১৪। ‘আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম’ এই উক্তি থেকে বোঝা যায় অনুপম—
i. সাহসী নয় ii. বিবেক বোধহীন
iii. বাক্স্বাধীনতাহীন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
‘আমি বললাম, তা থাক্ না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কী না হইতে পারিত।’
১৫। উদ্দীপকের কথকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের সাদৃশ্য কোথায়?
ক. প্রেমিক হূদয়ের আবেগ
খ. কঠিন বাস্তবতা
গ. হীন মানসিকতা ঘ. নিষ্ক্রিয়তা
১৬। যে বৈশিষ্ট্যগুলো থাকলে উদ্দীপকের কথকের পরিণতি থেকে অনুপমের পরিণতি ভিন্ন হতে পারত—
i. সাহসিকতা
ii. প্রতিবাদী ভূমিকা
iii.পরিবারের প্রতি আনুগত্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
অপরিচিতা
১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা