* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
চাষার দুক্ষু
১। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের মূল উপজীব্য কী?
ক. আধুনিক শিক্ষা সম্পর্কে আলোচনা
খ. গ্রামীণ জনপদের মানুষ সম্পর্কে আলোচনা
গ. গ্রামীণ কৃষকের দুরবস্থা সম্পর্কে আলোচনা
ঘ. প্রযুক্তির যথাযথ ব্যবহারের প্রতি দিকনির্দেশনা
২। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে রমণীরা বেড়াতে যেতে টেকো হাতে নিত কেন?
ক. টেকো হাতে নেওয়া আভিজাত্যের বিষয় ছিল বলে
খ. টেকো হাতে নেওয়া বেড়ানোর রীতি ছিল তাই
গ. টেকো নিয়ে এন্ডি সুতা কাটত
ঘ. টেকো খুব প্রয়োজনীয় জিনিস ছিল তাই
৩। ‘ধান ভানতে শিবের গীত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অপ্রয়োজনীয় খরচের দিক খ. অপ্রাসঙ্গিক
গ. প্রাসঙ্গিকতা ঘ. বড়লোকি ভাব
৪। ‘কলিকাতাটুকু ভারতবর্ষ নহে’ বলতে বোঝানো হয়েছে—
i. কলকাতায় ধনাট্য ব্যক্তিদের বসবাস
ii. কলকাতার লোকদের অভাব তুলনামূলক কম
iii. কলকাতা পুরো ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ‘লবণ সস্তা ছিল। তবু কেউ কেউ লবণও জুটাতে পারত না’—কাদের সঙ্গে মিল রয়েছে?
ক. রংপুর এলাকার লোকদের
খ. সাত ভায়া গ্রামের লোকদের
গ. বিহার অঞ্চলের লোকদের
ঘ. কণিকা রাজ্যের লোকদের
৬। ‘এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নেই।’—এখানে ঐশ্বর্য কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. যোগাযোগের উন্নতি
গ. ধন-সম্পদের প্রাচুর্য
ঘ. শিক্ষায় ও সম্পদের প্রাচুর্য
৭। ইউরোপীয় নর-নারীরা ‘এন্ডি কাপড়’ পরত কেন?
ক. আভিজাত্য ও টেকসই খ. দামি ও আকর্ষণীয়
গ. আরামদায়ক ও টেকসই
ঘ. আকর্ষণীয় ও আরামদায়ক
৮। চাষার দরিদ্রতা ঘুচানোর উপায় কী বলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মনে করেন?
ক. শাসকগোষ্ঠীর সুদৃষ্টি
খ. গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা
গ. কৃষকদের উত্পাদন-বিষয়ক প্রশিক্ষণ দেওয়া
ঘ. কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার
৯। ‘সভ্যতার বাড়াবাড়ি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সভ্য মানুষের বৃদ্ধি খ. বিশ্বায়নের প্রক্রিয়া
গ. ধর্মীয় অবক্ষয় ঘ. অর্থনৈতিক সমৃদ্ধি
১০। ‘এন্ডি’ বলতে কী বোঝায়?
ক. পশমি সুতা খ. আসামি সিল্ক
গ. ঢাকা মসলিন ঘ. জুট ফ্লানেল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
চাষার দুক্ষু
১. গ ২. গ ৩. খ ৪. ঘ ৫ খ. ৬ গ. ৭. গ ৮. খ ৯ খ. ১০. খ
সহকারী অধ্যাপক
বাংলা সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা