
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আহ্বান
১. লেখককে মাঝে মাঝে গ্রামে আসার জন্য অনেকে অনুরোধ করেছিল কেন?
ক. সৌজন্যবশত
খ. ভালোবাসার টানে
গ. গ্রামের উন্নতির জন্য
ঘ. শিক্ষিত মানুষের প্রয়োজন তাই
২. বৃদ্ধা আগে এপাড়া-ওপাড়া যাতায়াত করত না কেন?
ক. স্বামীর নিষেধ ছিল
খ. প্রয়োজন পড়েনি
গ. অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল
ঘ. কর্মব্যস্ততার জন্য পারেনি
৩. বুড়ি কোন ঋতুতে মারা যায়?
ক. বর্ষা খ. শরত্
গ. শীত ঘ. বসন্ত
৪. বুড়ি লেখকের কাছে কী আবদার করেছিল?
ক. নিজ হাতে যেন কবর দেয়
খ. কাফনের কাপড় কিনে দেয়
গ. মাঝে মাঝে এসে যেন কবর দেখে যায়
ঘ. স্বামীর পাশে যেন কবর দেয়
৫. উদার হূদয়ের আন্তরিকতা ঘুচিয়ে দিতে পারে—
i. ধনী-দরিদ্রের শ্রেণিবিভাগ
ii. ধনী-দরিদ্রের ভেতরে বৈষম্য
iii. মানুষের ভেতরে গোঁড়ামি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. ‘তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি।’ ‘আহ্বান’ গল্পে গল্প-কথকের বুড়িকে না চেনার কারণ কী?
ক. বুড়ি নতুন এসেছে
খ. লেখক অনেক দিন পর এসেছে
গ. বুড়ি এই গ্রামের নয় বলে
ঘ. বার্ধক্যের কারণে চেহারা চেনা যায় না
৭. বুড়ির সঙ্গে লেখকের আত্মীয়তার ধরন কেমন?
ক. ধনী-দরিদ্রের
খ. দাতা-গ্রহীতার
গ. স্নেহ-মমতার
ঘ. ভক্ত অনুসারী
৮. লেখক দুধের দাম দিতে চাইলেন কেন?
ক. বৃদ্ধা দাম চেয়েছিল
খ. দুধ আনতে বৃদ্ধার কষ্ট হয়েছিল তাই
গ. বৃদ্ধা খুব দরিদ্র ছিল তাই
ঘ. বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়েছিল তাই
# রিমির নানু তার জন্য একটি নকশিকাঁথা সেলাই করে রাখেন। কিন্তু একপর্যায়ে কাঁথাটি ইঁদুরে কেটে ফেলে।
৯. উদ্দীপকের রিমির নানু ও ‘আহ্বান’ গল্পের বৃদ্ধার মধ্যে দেখা যায়—
i. প্রতীক্ষার মনোভাব
ii. কারুশিল্পের নিপুণতা
iii. সচেতনতার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. উদ্দীপকের কাঁথা ও গল্পের পাটি নষ্ট হওয়া যে প্রসঙ্গকে তুলে ধরে তা হলো—
ক. গুরুত্বহীনতা
খ. অনভিজ্ঞতা
গ. সময়ের প্রবাহ
ঘ. অসংরক্ষিত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
আহ্বান
১. খ ২. গ. ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা