তোলপাড়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘তোলপাড়’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১. ‘তোলপাড়’ গল্পে ফরসা চেহারা কার?
ক. প্রৌঢ় মহিলার খ. সদ্য বিধবার
গ. সাবুর ঘ. খাকি উর্দি পরা লোকটির
২. সাবুর বড় লজ্জা লাগে কেন?
ক. গায়ে কিছু না থাকায়
খ. মহিলা পাঁচ টাকা দিতে চাওয়ায়
গ. পর্যাপ্ত পানি দিতে না পারায়
ঘ. গরিব হওয়ায়
৩. শওকত ওসমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. বর্ধমান জেলায়
খ. জলপাইগুড়ি জেলায়
গ. হুগলি জেলায়
ঘ. ঝাড়খন্ড জেলায়
৪. শওকত ওসমানের চাকরিজীবন কেমন ছিল?
ক. হতাশার খ. ভীষণ কষ্টের
গ. বড় আনন্দের ঘ. বিচিত্র
৫. শওকত ওসমান মূলত কী ছিলেন?
ক. কথাসাহিত্যিক খ. চিত্রশিল্পী
গ. গল্পকার ঘ. কবি
৬. শওকত ওসমান মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
ক. ২০০১ খ্রিষ্টাব্দে খ. ২০০০ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৯৮ খ্রিষ্টাব্দে
৭. ‘তোলপাড়’ গল্পের সাবু হন্তদন্ত হয়ে তার মাকে ডাকছিল কেন?
ক. ঢাকার গণহত্যার খবর দেওয়ার জন্য
খ. লোকজন ঢাকায় থাকছে—এ খবর দেওয়ার জন্য
গ. ঢাকার উত্সবের খবর দেওয়ার জন্য
ঘ. মুক্তিযুদ্ধের খবর দেওয়ার জন্য
৮. সাবুর মায়ের নাম কী?
ক. রহিমন বিবি খ. জৈতুন বিবি
গ. করিমন বিবি ঘ. হালিমা বিবি
৯. সাবুর হাতের মুঠি বারবার শক্ত হচ্ছে, কারণ—
ক. সাবুর শরীর দুর্বল হয়ে পড়েছে
খ. সাবু বেসামাল হয়ে পড়েছে
গ. সাবুর মাঝে ভয় কাজ করছে
ঘ. সাবুর মাঝে প্রতিশোধের আগুন জ্বলছে
১০. সাবুর মতে, পাঞ্জাবি মিলিটারিরা কত লোক মেরেছে?
ক. লাখ লাখ খ. হাজার হাজার
গ. শত শত ঘ. কোটি কোটি
১১. ‘তোলপাড়’ গল্পে লোকজন শহর ছেড়ে গ্রামে চলে আসছে কেন?
ক. বেড়াতে খ. ঈদের ছুটি কাটাতে
গ. প্রাণের ভয়ে ঘ. চাকরির খোঁজে
১২. ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব কত মাইল?
ক. ৮০ মাইল খ. ৭০ মাইল
গ. ৬০ মাইল ঘ. ৫০ মাইল
১৩. সাবুদের বাড়ির পাশ দিয়ে কোন সড়ক গেছে?
ক. রেলসড়ক খ. থানা পরিষদের সড়ক
গ. জেলা বোর্ডের সড়ক
ঘ. ইউনিয়ন পরিষদের সড়ক
১৪. ‘পিলপিল পিঁপড়ের সারি’ শব্দগুচ্ছটি কী বোঝাতে ব্যবহূত হয়েছে?
ক. ঢাকা ছেড়ে পালানো লোকদের বোঝাতে খ. শ্রমিকদের দল বেঁধে চলাকে বোঝাতে
গ. পিঁপড়াদের নিঃশব্দে চলাচলকে বোঝাতে ঘ. অসংখ্য পিঁপড়া বোঝাতে
১৫. ‘তোলপাড়’ গল্পে ‘দারুণ রোদ্দুর’ কোথায়?
ক. নরম মাটিতে
খ. ঘরের চালে
গ. আকাশে
ঘ. মাথার ওপরে
১৬. ‘তোলপাড়’ গল্পে দু-তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল কেন?
ক. অসুস্থতায়
খ. পানির পিপাসায়
গ. মিলিটারির অত্যাচারে ঘ. ক্ষুধায়
১৭. জৈতুন বিবি শহর থেকে আসা লোকদের কী খেতে দিয়েছিল?
ক. মুড়ি খ. চিড়া গ. ভাত ঘ. গুড়
১৮. প্রৌঢ় নারীর বয়স কত ছিল?
ক. ষাটের বেশি খ. ষাট
গ. পঞ্চাশের বেশি ঘ. পঞ্চাশ
১৯. ‘তোলপাড়’ গল্পে সাবু প্রৌঢ় নারীকে কী বলে সম্বোধন করে?
ক. খালাম্মা খ. মা গ. চাচি ঘ. আন্টি
২০. প্রৌঢ় মহিলার হ্যান্ডব্যাগটি কেমন ছিল?
ক. রঙিন সুতায় বোনা
খ. কারুকাজহীন
গ. চামড়ার ওপর নকশা আঁকা
ঘ. পাটের তৈরি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
তোলপাড়
১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ