বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আমার পথ
১. ‘আমার পথ’ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন কেন?
ক. বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে
খ. বিনয় মানুষকে অহংকারী করে বলে
গ. বিনয়ে মানুষের হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে
ঘ. বিনয় একধরনের অভিনয় বলে

২. ‘আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।’ কেন?
ক. মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে
খ. মানুষের ধর্মবিশ্বাস অটল হয় বলে
গ. দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে
ঘ. মনে অপার্থিব ভাবনা আসে বলে
৩. স্পষ্ট কথা বলায় কী থাকে?
ক. অহংকার খ. দুর্বলতা
গ. অভিনয় ঘ. সত্য
৪. মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়েছিলেন?
ক. অবলম্বন ও অটুট বিশ্বাস
খ. স্বাবলম্বন ও অটুট বিশ্বাস
গ. আত্মকেন্দ্রিকতা ও অটুট বিশ্বাস
ঘ. বিশ্বমানবতা ও অটুট বিশ্বাস
৫. নজরুলের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কী হবে?
ক. অন্ধকার দূরীভূত হবে খ. সুখ্যাতি অর্জন করবে
গ. বিত্তশালী হবে ঘ. সঠিক পথ পাবে
৬. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক. নিজের প্রতি বিশ্বাস আছে যার
খ. নিজের ধর্মে বিশ্বাস আছে যার
গ. সব ধর্মে বিশ্বাস আছে যার
ঘ. মানুষের প্রতি বিশ্বাস আছে যার
৭. মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না?
ক. নিজে বলবান হলে খ. নিজে আদর্শবান হলে
গ. নিজেকে চিনলে ঘ. মহাজ্ঞানী হলে
৮. যার ভিত দুর্বল, তাকে কী করতে হবে?
ক. উপড়ে ফেলতে হবে খ. রেখে দিতে হবে
গ. ঘৃণা করতে হবে ঘ. কিছুই করতে হবে না
# আজকাল শিক্ষিত বেকারদের মধ্যে পরনির্ভরশীলতা বাড়ছে। কিন্তু নিজের সম্পর্কে জানলে তাঁরা আর এই সমস্যার সম্মুখীন হতেন না। পরের দিকে চেয়ে থাকার জন্য তাঁদের মন আজ মানসিক দাসত্বে পরিণত হচ্ছে।
৯. উদ্দীপকের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
ক. আত্মকেন্দ্রিকতায় খ. পরনির্ভরশীলতায়
গ. দাসত্বে ঘ. স্বাবলম্বনে
১০. উদ্দীপকের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে মানসিক দাসত্ব থেকে মুক্তির উপায় কী?
i. আমিত্বকে চেনা
ii. সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো
iii. সত্যকে চেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
আমার পথ
১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. খ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা