বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 তোলপাড়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘তোলপাড়’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

২১. প্রৌঢ় মহিলা সাবুকে কয় টাকার নোট দিয়েছিলেন?
ক. ২০ টাকার খ. ১০ টাকার গ. ৫ টাকার ঘ. ১ টাকার
২২. সাবু প্রৌঢ় মহিলার দেওয়া টাকা গ্রহণে অস্বীকৃতি জানায় কেন?
ক. প্রৌঢ়া অচেনা বলে খ. লজ্জায়
গ. মিলিটারির ভয়ে ঘ. আত্মসম্মানবোধের কারণে
২৩. ‘গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না’—‘তোলপাড়’ গল্পে উক্তিটি কার?
ক. গাবতলী গ্রামবাসীর খ. গ্রামের লোকের
গ. সাবুর মায়ের ঘ. সাবুর
২৪. সাবু টাকা না নিলে প্রৌঢ় মহিলা কী করেন?
ক. হাত তুলে সাবুর জন্য দোয়া করেন
খ. ঢাকায় নিজ বাসায় যাওয়ার অনুরোধ করেন
গ. একটি সুন্দর উপহার এগিয়ে দেন
ঘ. মাথায় হাত রেখে দোয়া করেন
২৫. ‘তোলপাড়’ গল্পে প্রৌঢ় মহিলার নাম কী?
ক. মিসেস আনোয়ারা খ. হাফিজা মাসুদ
গ. লিপিকা খানম ঘ. মিসেস রহমান
২৬. মিসেস রহমানের বাড়ি কোথায়?
ক. ঢাকার লালমাটিয়ায় খ. ঢাকার নীলক্ষেতে
গ. ঢাকার কল্যাণপুরে ঘ. ঢাকার উত্তরায়
২৭. শহর থেকে কারা আসছে?
ক. সব শ্রেণির মানুষ খ. অসহায় বৃদ্ধ ও শিশুরা
গ. মজুর-মিস্ত্রিরা ঘ. গণ্যমান্য মানুষ
২৮. সাবুদের আর্থিক অবস্থা কেমন ছিল?
ক. দিন এনে দিন খায় খ. কোনো রকমে দিন কাটায়
গ. মোটামুটি ঘ. ভালো
২৯. ‘তোলপাড়’ গল্পে শহর থেকে আসা বুড়ো লোকটির সঙ্গে কয়জন সদস্য ছিল?
ক. সাত-আটজন খ. ছয়-সাতজন
গ. চার-পাঁচজন ঘ. দু-তিনজন
৩০. শহর থেকে আসা বুড়ো লোকটির বয়স কত?
ক. ৮০ বছর খ. ৭০ বছর
গ. ৬০ বছর ঘ. ৫০ বছর
৩১. ‘তোলপাড়’ গল্পের বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে?
ক. বুড়োর অপরিচিত খ. বুড়োর আত্মীয়
গ. বুড়োর পুত্রবধূ ঘ. বুড়োর মেয়ে
৩২. ‘তোলপাড়’ গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল—
ক. মিলিটারির ভয়ে খ. অসুস্থতায়
গ. ক্লান্তিতে ঘ. পিপাসায়
৩৩. ‘তোলপাড়’ গল্পে নদীর ঘাট কত দূরে?
ক. ৫ মাইল দূরে খ. ৪ মাইল দূরে
গ. ৩ মাইল দূরে ঘ. ২ মাইল দূরে
৩৪. ‘তোলপাড়’ গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন?
ক. হালকা খ. বেশ ভারী গ. রোগা ঘ. সুন্দর
৩৫. ‘তোমরাই আমার ছেলে, বাবা’—উক্তিটি কার?
ক. বুড়োর পুত্রবধূর খ. মিসেস রহমানের
গ. বুড়ো লোকটির ঘ. সাবুর মায়ের
৩৬. তোলপাড় গল্পে এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কেন?
ক. বাড়িঘর ছেড়ে আসায় খ. ক্লান্তিতে
গ. নিহত স্বামীর কথা ভেবে ঘ. ক্ষুধার কষ্টে
৩৭. ‘তোলপাড়’ গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. দয়ালুদের সঙ্গে খ. পিঁপড়ার সঙ্গে
গ. জানোয়ারের সঙ্গে ঘ. বাঘের সঙ্গে
৩৮. ‘তোলপাড়’ গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়?
ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে
খ. ঢাকায় যাওয়ার জন্য গ. বুড়ো লোকটি চলে যাওয়ায়
ঘ. মিসেস রহমান চলে যাওয়ায়
৩৯. পাঞ্জাবি মিলিটারি কারা?
ক. পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক
খ. পাঞ্জাবি ভাষা জানা মিলিটারি
গ. পাঞ্জাব দেশের মিলিটারি
ঘ. পাঞ্জাবি পরিহিত পাকিস্তানি মিলিটারি
৪০. পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর আক্রমণ শুরু করে কখন?
ক. ২৬ মার্চ খ. ২৫ মার্চ
গ. ২১ মার্চ ঘ. ৭ মার্চ
৪১. ‘খাবি খাওয়া’ অর্থ কী?
ক. ছটফট করা খ. তেজ দেখানো
গ. রাগে ফোঁস ফোঁস করা ঘ. মরণাপন্ন হওয়া
৪২. ‘জায়িফ’ শব্দের অর্থ কী?
ক. ভীরু খ. সাহসী গ. সবল ঘ. দুর্বল
৪৩. ‘তোলাপাড়’ গল্পে কী ব্যক্ত হয়েছে?
ক. পাকিস্তানি সেনাদের নির্যাতনের কথা
খ. সাধারণ মানুষের দুর্দশার চিত্র
গ. এক কিশোরের প্রতিশোধের সংকল্প
ঘ. সাবুর ঢাকায় যাওয়ার ইচ্ছা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
তোলপাড়
২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. ক ৪০. খ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা