
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মাসি-পিসি
১. ‘সালতি’ বলতে কী বোঝায়?
ক. শাল কাঠের টুকরা
খ. তাল কাঠের টুকরা
গ. শাল কাঠের ডোঙা
ঘ. তাল কাঠের নৌকা
২. ‘মোটা ময়লা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা’—এখানে ‘থান’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. দরিদ্রতা খ. প্রৌঢ়ত্ব
গ. হিন্দুয়ানি ঘ. বৈধব্য
৩. মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
ক. স্বামী মদ্যপ ছিল খ. স্বামী ভালো ছিল
গ. স্বামী জুয়াড়ি ছিল ঘ. স্বামী অর্থলিপ্সু ছিল
৪. মামলায় মাসি-পিসির কী পরিণতির ইঙ্গিত করেছে কৈলাস?
ক. গ্রামছাড়া হবে খ. সম্পদ হাতছাড়া হবে
গ. মৃত্যুদণ্ড হবে ঘ. বিপদে পড়বে
৫. মাসি-পিসি দীপ জ্বেলে রেখেছে কেন?
ক. আহ্লাদিকে পাহারা দেওয়ার জন্য
খ. পূজা করার জন্য গ. রান্না করার জন্য
ঘ. ঘরের অন্ধকার দূর করার জন্য
৬. আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন?
ক. সহজ-সরল খ. চঞ্চল ও অল্প বয়সী
গ. চপলা, চঞ্চলা ও স্নেহময়ী
ঘ. শান্ত, অল্প বয়সী ও কোমলমতি
# বিধবা মায়ের একমাত্র মেয়ে রাহেলা। এক রাতে ঘরে ডাকাত আসে। রাহেলার জীবনে ঘটে সর্বনাশ।
৭. ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি ও উদ্দীপকের রাহেলার ক্ষেত্রে সাদৃশ্য কোথায়?
ক. দুজনেই অসহায়
খ. দুজনেই বঞ্চনার শিকার
গ. দুজনেই সামাজিক বৈষম্যের প্রতীক
ঘ. প্রান্তিক জীবনের মূর্ত প্রতীক উভয়েই
৮. ‘মাসি-পিসি’ গল্পে ও উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
i. নারীর লাঞ্ছনার চিত্র
ii. তত্কালীন সমাজ বাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. দুর্বৃত্তরা সোনাদের ঘরে মাঝরাতে আগুন দেয় কেন?
ক. মেয়েকে বিয়ে দেওয়ায়
খ. মেয়েকে বিয়ে না দেওয়ায়
গ. মেয়েকে ঘরে আটকে রাখায়
ঘ. মেয়েকে কুটুমবাড়িতে পাঠানোয়
১০. জগু কেন আহ্লাদিকে নিয়ে যেতে চায়?
ক. সংসার রচনার জন্য
খ. আরও নির্যাতনের জন্য
গ. সম্পদ পাওয়ার জন্য
ঘ. ভবিষ্যত্ বংশধরের জন্য
১১. বুড়ো রহমানকে বলা যায়—
i. শ্রমজীবী মানুষ
ii. সন্তানবত্সল iii. পরশ্রীকাতর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ‘মাসি-পিসি’ গল্পে জগু আহ্লাদির সঙ্গে কী ধরনের আচরণ করে?
ক. কলকে পোড়া দিয়ে ছ্যাঁকা দিত
খ. শিকল দিয়ে সারা দিন বেঁধে রাখত
গ. ভালো-মন্দ খেতে দিত না
ঘ. হত্যার হুমকি দিত
১৩. কৈলাস মাসি-পিসিকে কী বোঝাতে চেয়েছে?
ক. আহ্লাদি শ্বশুরবাড়ি গেলে জগু ঠিক হয়ে যাবে
খ. আহ্লাদি শ্বশুরবাড়ি না গেলে জগু মামলা করবে
গ. আহ্লাদিকে এভাবে ঘরে রাখা নিরাপদ নয়
ঘ. আহ্লাদিকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে তারা ভুল করেছে
১৪. ‘মাসি-পিসি’ গল্পে কার বাবরি চুল রয়েছে?
ক. সাধু বৈদ্যের খ. কৈলাসের
গ. বুড়ো রহমানের ঘ. জগুর
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
মাসি-পিসি
১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ক
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা