ছবির রং
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘ছবির রং’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১. ছবি আঁঁকার মৌলিক রংগুলো কী?
ক. নীল ও সবুজ খ. লাল, নীল ও হলুদ
গ. হলুদ ও কমলা ঘ. সবুজ ও বেগুনি
২. মৌলিক রংগুলো কী নামে পরিচিত?
ক. অবিমিশ্র রং খ. প্রাথমিক রং
গ. মাধ্যমিক রং ঘ. প্রাকৃতিক রং
৩. মৌলিক রংগুলো দিয়ে তৈরি রংকে কী বলা হয়?
ক. সাধারণ রং খ. যৌগিক রং
গ. মাধ্যমিক রং ঘ. প্রাথমিক রং
৪. শরত্কালের অন্যতম সেরা ফুল কী?
ক. বকুলফুল খ. কচুফুল
গ. কদমফুল ঘ. কাশফুল
৫. হলুদ ও নীল রং মেশালে কী রং পাওয়া যায়?
ক. খয়েরি খ. কমলা গ. বেগুনি ঘ. সবুজ
৬. বেগুনি রং কোন কোন রঙের মিশ্রণে গঠিত?
ক. লাল ও সবুজ খ. লাল ও হলুদ
গ. হলুদ ও নীল ঘ. লাল ও নীল
৭. লাল ও হলুদ মেশালে কী রং হয়?
ক. লাল খ. বেগুনি গ. সবুজ ঘ. কমলা
৮. দ্বিতীয় পর্যায়ের রং কোনগুলো?
ক. নীল ও বেগুনি খ. লাল, কমলা ও সবুজ
গ. কালো ও লাল ঘ. কমলা ও বেগুনি
৯. সাদা ও কালো রং ছবি আঁঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেন?
ক. মৌলিক রং মিশিয়ে পাওয়া যায় না বলে
খ. সবুজ ও লাল মিশিয়ে কালো রং পাওয়া সম্ভব বলে
গ. মৌলিক ও মাধ্যমিক রং মিশিয়ে কালো রং পাওয়া যায় বলে
ঘ. সাদা জমিনে পেনসিল বা কলম দিয়ে আঁঁকা যায় বলে
১০. মৌলিক রং মিশিয়ে কোন রং পাওয়া যায় না?
ক. সবুজ খ. হলুদ গ. সাদা ঘ. লাল
১১. রংধনুর কয়টি রং?
ক. সাতটি খ. ছয়টি গ. পাঁচটি ঘ. চারটি
১২. রংধনুর সাতটি রংকে একত্রে কী বলা হয়?
ক. বেনীআসহকলা খ. রংমল
গ. সাতকাহন ঘ. সাতরং
১৩. মৌলিক রঙের মিশ্রণ ছাড়া অন্য কোন রং রংধনুতে আছে?
ক. সাদা খ. আসমানি
গ. কালো ঘ. গোলাপি
১৪. আম, জাম, কলা, লিচু, তরমুজ কোন ঋতুর ফল?
ক. হেমন্ত খ. শরত্ গ. বর্ষা ঘ. গ্রীষ্ম
১৫. সাদা ও কমলা রঙের কদমফুল কোন ঋতুতে ফোটে?
ক. হেমন্ত খ. বর্ষা গ. শীত ঘ. গ্রীষ্ম
১৬. কচুফুল কোন ঋতুতে ফোটে?
ক. শীত খ. হেমন্ত গ. শরত্ ঘ. বর্ষা
১৭. কচুফুলের রং কেমন?
ক. কমলা খ. হলুদ
গ. লাল ঘ. সাদা
১৮. শরত্কালে গাছপালা, নদী-নালা প্রকৃতির সবকিছু ঝকঝকে দেখা যায় কেন?
ক. এ সময় বৃষ্টি হয় বলে
খ. আকাশে নীলের ছড়াছড়ি বলে?
গ. আকাশে তুলার মতো মেঘ ভেসে বেড়ায় বলে
ঘ. বৃষ্টি সবকিছু ধুয়েমুছে নিয়ে যায় বলে
১৯. ষড়ঋতুর শেষ ঋতুর নাম কী?
ক. বসন্ত খ. গ্রীষ্ম
গ. শীত ঘ. হেমন্ত
২০. বেশির ভাগ শাপলা কী রঙের?
ক. কালো খ. নীল গ. সাদা ঘ. লাল
২১. চাষিরা হেমন্তে কীভাবে ফসল কাটা শুরু করেন?
ক. জোড় বেঁধে খ. দল বেঁধে
গ. রং মেখে ঘ. একাকী
২২. বিভিন্ন রং ও সুন্দর ফুল ফোটার সময় কোন ঋতু?
ক. বসন্ত খ. শীত গ. বর্ষা ঘ. গ্রীষ্ম
২৩. প্রজাপতি কোন ঋতুতে বেশি দেখা যায়?
ক. গ্রীষ্ম খ. শরত্ গ. হেমন্ত ঘ. বসন্ত
২৪. শীত শেষে কারা নিজের দেশে চলে যায়?
ক. অতিথি পাখিরা খ. অতিথিরা
গ. মেহমানেরা ঘ. বিদেশিরা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
ছবির রং
১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ক
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা