বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
জীবন ও বৃক্ষ
১. কারা মাঝে মাঝে মানবপ্রেমের কথা বলে?
ক. বড় মনের মানুষেরা
খ. ক্ষুদ্র মনের মানুষেরা
গ. অহংকারী মানুষেরা
ঘ. যারা পরশ্রীকাতর তারা
২. কার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টিধর্মকে উপলব্ধি করেছেন?
ক. নদীর দিকে খ. প্রকৃতির দিকে
গ. বৃক্ষের দিকে ঘ. জীবনের দিকে
৩. ‘তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. বৃক্ষের কষ্ট খ. বৃক্ষের পূর্ণতা
গ. বৃক্ষের সার্থকতা ঘ. বৃক্ষের অর্জন
# ফারুক সাহেব একজন সমাজকর্মী। গ্রামের মানুষের ভালো-মন্দ দেখা, দুঃখ-দুর্দশা ও বিপদে সহায়তা করা তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। নিরহংকারী ফারুক সাহেবকে সবাই ভালোবাসে।
৪. উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সাদৃশ্য হলো—
i. সেবাপরায়ণতা ii. জীবনাদর্শ iii. উদারতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. উদ্দীপকের বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?
ক. নদীর ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়
খ. অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে
গ. নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য
ঘ. নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ স্পষ্ট হয়ে ওঠে
৬. ‘জীবন বৃক্ষ’ প্রবন্ধে লেখক ‘বড় মানুষ’ বলতে কী বুঝিয়েছেন?
ক. যার মন বড় খ. যে অনেক কিছু জানে
গ. যে চেতনায় বড় ঘ. চরিত্রবান ব্যক্তি
৭. স্থূলবুদ্ধির মানুষেরা কিসের নিশান ওড়ায়?
ক. নিষ্ঠুরতার খ. সফলতার
গ. অহংকারের ঘ. ব্যর্থতার
৮. ‘সজীব বৃক্ষ’কে কেন জীবনাদর্শের প্রতীক বলেছেন লেখক?
ক. গতি ও বিকাশের জন্য
খ. ফুলে-ফলে পরিপূর্ণ বলে গ. সেবার জন্য
ঘ. সজীবতা ও প্রয়োজনীয়তার জন্য
৯. সমাজের কাজ নয় কোনটি?
ক. মানুষকে বড় করে তোলা
খ. টিকে থাকার সুবিধা দেওয়া
গ. বিকশিত জীবনের আগ্রহ বাড়ানো
ঘ. মানুষের জীবনকে বিকশিত করা
১০. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের কাজ কী?
ক. জীবনকে সার্থক করা
খ. জীবনকে সুন্দর করা
গ. সার্থকতার পথে অন্তরায় হওয়া
ঘ. আপনাকে উজ্জীবিত করা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
জীবন ও বৃক্ষ
১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. গ
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা