* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নেকলেস
১। ‘কী অনন্যসাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য।’ বাক্যটির সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরণটির?
ক. মানবজীবন প্রবহমান নদীর মতো
খ. এক জীবনে আর কীই-বা ঘটবে?
গ. ক্ষুদ্র জীবনের আশাও বড় নয়।
ঘ. আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না
২। ‘মাদাম লোইসেল’ চরিত্রটির মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. ভদ্র ও নম্র খ. কৌশলী ও উদার
গ. বিলাসী ও পরিশ্রমী ঘ. নিয়ম ও কৌশলী
৩। ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে।’
চরণ দুটির সঙ্গে ‘নেকলেস’ গল্পটির সাদৃশ্যপূর্ণ বিষয় কোনটি?
ক. মাদাম লোইসেলের পোশাক কেনা
খ. কঠোর পরিশ্রম ও ঋণ পরিশোধ
গ. ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে হার কেনা
ঘ. বান্ধবীর কাছ থেকে জড়োয়া গয়নার ব্যবস্থা করা
৪। ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’— ‘নেকলেস’ গল্পের কোন লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. সুখী করার, কাম্য হওয়ার, কতই না তার ইচ্ছে
খ. সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ অবশ্যই বলবে গ. যদি সে গলার সেই হারখানা না হারাত তাহলে কেমন হতো?
ঘ. তার রূপের বিজয়গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না
৫। মাদাম লোইসেলের কাছে অপমানজনক বিষয়টি কী ছিল?
ক. খালি হাতে অনুষ্ঠানে যাওয়া
খ. সত্যিকার ফুল দিয়ে সাজা
গ. ধার করে গয়না দিয়ে সাজা
ঘ. অপরিচিত লোকের নাচ করা
৬। মাদাম লোইসেল তার সহপাঠিনীর সঙ্গে দেখা করে ফিরে কষ্টে থাকত—
i. বান্ধবী ধনী হওয়ায়
ii. বান্ধবীর আচরণে কষ্ট পাওয়ায়
iii. মাদাম লোইসেলের নিজের আর্থিক অবস্থার কথা চিন্তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সামান্য বেতনে সরকারি চাকুরে ইফতেখার সাহেব। ঈদ উপলক্ষে স্ত্রীর আবদার শুনে আঁতকে ওঠেন। এত দামি আসবাবের শখ পূরণ করা তাঁর সামান্য বেতনে সম্ভব নয়। স্ত্রীকে তিনি বললেন আমাদের যা সামর্থ্য সেভাবেই চলা উচিত।
৭। উদ্দীপকের ইফতেখার সাহেবের স্ত্রী ও ‘নেকলেস’ গল্পে ‘মাদাম লোইসেল’ চরিত্র দুটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. উচ্চাকাঙ্ক্ষা ও লোভ খ. উচ্চাকাঙ্ক্ষা ও নির্লিপ্ততা
গ. লোভ ও হিংসা ঘ. উচ্চাকাঙ্ক্ষা ও অভিমান
৮। উদ্দীপকটি ‘নেকলেস’ গল্পের জন্য শিক্ষণীয় বিষয় হলো—
i. আয় বুঝে ব্যয় করা উচিত ii. লোভ করা ভালো নয়
iii. উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্রয় না দেওয়াই শ্রেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘নেকলেস’ গল্পে মূলত কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
ক. লোভ করা মহা পাপ
খ. বিলাসিতা জীবনের সব নয়
গ. স্বপ্ন থাকা ভালো তবে দিবাস্বপ্ন নয়
ঘ. অতিরিক্ত কোনো কিছুই ভালো না
১০। ‘নেকলেস’ গল্পে মি. লোইসেল সম্পর্কে কোনটি যথার্থ?
ক. পরিশ্রমী, সভ্য, কৌতূহলী
খ. অসহিষ্ণু, সভ্য, উচ্চাকাঙ্ক্ষী
গ. সত্ কর্মনিষ্ঠ, ধৈর্যশীল
ঘ. ধৈর্যশীল, পরিশ্রমী, বিলাসী
১১। লোইসেল কোন আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গিয়েছিল?
ক. মাদাম লোইসেলকে আমন্ত্রণপত্র নিক্ষেপ করতে দেখে
খ. মাদাম লোইসেলকে চিত্কার-চেঁচামেচি করতে দেখে
গ. মাদাম লোইসেলকে কাঁদতে দেখে
ঘ. মাদাম লোইসেলকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে
১২। নাচের দিনে সবচেয়ে আনন্দপূর্ণ দিক কী ছিল মাদাম লোইসেলের জন্য?
ক. সকলে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করল
খ. মন্ত্রিসভার সব সদস্য তার সঙ্গে ‘ওয়ালটজ’ নৃত্য করতে চাইলেন
গ. আনন্দে আবেগ ও উত্সাহ নিয়ে সে নৃত্য করছিল
ঘ. এক পরিপূর্ণ বিজয়ের আনন্দ ভেসে আসছিল
১৩। দুঃখের জীবন অতিবাহিত করার পর মাদাম লোইসেলকে কেমন দেখাত?
ক. মধ্যবয়স্ক খ. বয়স্ক গ. তরুণী ঘ. আগের মতোই
১৪। মাদাম লোইসেলকে তার বান্ধবী চিনতে না পারায় সে নিজেকে কী বলেছিল?
ক. আমি তোমার ঘনিষ্ঠ বান্ধবী
খ. আমি মাতিল দা লোইসেল
গ. আমি তোমার পরিচিত ঘ. আমি লোইসেলের স্ত্রী
১৫। ‘ধনী মেয়েদের মাঝখানে পোশাক-পরিচ্ছদে ওই রকম খেলা দেখানোর মতো আর বেশি অপমানজনক কিছু নেই’ উক্তিটির মধ্যে কী প্রকাশ পেয়েছে—
i. হতাশা ও অভিমান ii. হতাশা ও ক্ষোভ
iii. অভিমান ও নির্লিপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
নেকলেস
১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা