বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

জাদুঘরে কেন যাব
১. তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন—উদ্ধৃত অংশে তিনি কে?
ক. মুহম্মদ আলী জিন্নাহ খ. ড. এম এন হুদা
গ. লিয়াকত আলী ঘ. গভর্নর আবদুল মোনায়েম খান
২. বঙ্গের হাজার বছরের পুরোনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির নমুনায় লেখক কী লাভ করেন?
ক. আনন্দবিজড়িত স্মৃতি খ. অশ্রুবিন্দু
গ. সংস্কৃতির পরিচয় ঘ. বাঙালির আত্মপরিচয়
৩. জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে?
ক. মানুষের সংস্কৃতির খ. জাতিসত্তার
গ. মানুষের মূল্যবোধের ঘ. মানুষের চেতনার
৪. ‘জাদুঘরে কেন যাব’ রচনার নামকরণ হয়েছে—
ক. বিষয়বস্তুর ভিত্তিতে খ. কেন্দ্রীয় চরিত্রের ভিত্তিতে
গ. তাত্পর্যের ভিত্তিতে ঘ. ঘটনার স্থানের ভিত্তিতে
# ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু নভোথিয়েটারে Journey to the infinity নামে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রটিতে মহাকাশ-সম্পর্কিত নানা তথ্য এমনভাবে উপস্থাপিত হচ্ছে, যা শিক্ষার্থীসহ সবার জ্ঞানপিপাসা বাড়িয়ে দিয়েছে।
৫. উদ্দীপকে বর্ণিত বিষয়টির সঙ্গে ‘জাদুঘরে কেন যাব’ রচনায় নিচের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?
ক. জাদুঘরে সংরক্ষিত বিষয় স্বদেশি হতে হবে
খ. জাদুঘরে সংরক্ষিত বিষয় বিদেশি হতে হবে
গ. জাদুঘরে সংরক্ষিত বিষয় পারিবারিক জিনিস হবে
ঘ. জাদুঘরে সংরক্ষিত বিষয় শুধু নিজেদের জিনিস হবে না
৬. উদ্দীপকে বর্ণিত চিত্রটি দেখার আগ্রহ ও ‘জাদুঘরে কেন যাব’ রচনায় নিচের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?
i. সংস্কৃতি জানা ii. মূল্যবান নিদর্শন সম্পর্কে জানা
iii. ইতিহাস সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
জাদুঘরে কেন যাব
১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা