বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

রোকেয়া সাখাওয়াত হোসেন
১. বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত প্রথম স্কুলটি কতজন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
২. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতার সেন্ট জেভিয়ার্সে খ. রংপুরের পায়রাবন্দে গ. লক্ষ্মীপুরের হাজির পাড়ায় ঘ. বিহারের ভাগলপুরে
৩. সৈয়দ সাখাওয়াত হোসেন বিহারের কোথায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন?
ক. রাজশাহীতে খ. কলকাতায়
গ. পায়রাবন্দে ঘ. ভাগলপুরে
৪. রোকেয়ার বাড়িটি কয় বিঘা জমির মাঝখানে ছিল?
ক. সাড়ে ছয় বিঘা খ. সাড়ে তিন বিঘা
গ. সাড়ে চার বিঘা ঘ. সাড়ে পাঁচ বিঘা
৫. রোকেয়া বাংলা, ইংরেজি ছাড়া আর কোন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন?
ক. উর্দু খ. ভাগলপুরি গ. মারাঠি ঘ. হিন্দি
৬. সাহিত্যিক হিসেবে রোকেয়ার আত্মপ্রকাশ ঘটে কোন সালে?
ক. ১৯৩২ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯০২ সালে
৭. ‘পিপাসা’ রচনাটি প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
ক. কল্লোল খ. সবুজপত্র
গ. নবপ্রভা ঘ. দীপান্বিতা
৮. রোকেয়ার প্রথম ইংরেজি
(অনুবাদ) রচনা কোনটি?
ক. সুলতানার স্বপ্ন
খ. অবরোধবাসিনী
গ. পদ্মারাঙা ঘ. মতিচুর
৯. কত সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান?
ক. ১৯১৫ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯০৯ সালে ঘ. ১৯০৫ সালে
১০. আঞ্জুমানে সাওয়াতিনে ইসলাম সংগঠনটি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯১৫ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯১৮ সালে
১১. রোকেয়া রচিত পদ্মরাগ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে ঘ. ১৯২৬ সালে
১২. রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কত?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
১৩. রোকেয়া বড় বোন করিমুন্নেসাকে কোন বইটি উত্সর্গ করেছিলেন?
ক. পদ্মরাগ খ. মতিচুর দ্বিতীয় খণ্ড
গ. সুলতানার স্বপ্ন ঘ. মতিচুর প্রথম খণ্ড
১৪. ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কোথায় স্থানান্তরিত হয়?
ক. রাজশাহীতে খ. কলকাতায়
গ. ভাগলপুরে ঘ. পায়রাবন্দে
১৫. কলকাতায় স্থানান্তরের পর সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রীসংখ্যা ছিল—
ক. বিশজন খ. তিনজন গ. এগারোজন ঘ. আটজন
১৬. রোকেয়ার রচনাগুলো সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করার কারণ কী?
ক. রচনাগুলোতে নারী জাগরণের কথা ছিল
খ. রচনাগুলো বাংলা ভাষায় লেখা ছিল
গ. নারী লেখক অধিক ছিলেন না বলে
ঘ. সাহিত্যিক হিসেবে পূর্বপরিচিত ছিলেন বলে
১৭. রোকেয়া মেয়েদের জন্য স্কুল খুললেন কেন?
ক. মেয়েদের সম্মান ছিল না বলে
খ. মেয়েরা অবরুদ্ধ ছিল বলে
গ. মেয়েদের মূল্য ছিল না বলে
ঘ. মেয়েরা অশিক্ষিত ছিল বলে
১৮. মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?
ক. মাদার তেরেসা খ. তারামন বিবি
গ. রোকেয়া সাখাওয়াত হোসেন ঘ. সেলিনা হোসেন
১৯. রোকেয়া সাখাওয়াত হোসেন রচনাটির মূলভাব—
ক. শিক্ষার আলো খ. মেধার বিকাশ
গ. নারীশিক্ষা ঘ. পর্দা প্রথা
২০. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৭ খ. ১৯৪৬ গ. ১৯৪৮ ঘ. ১৯৪৯
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
রোকেয়া সাখাওয়াত হোসেন
১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা