বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বিভীষণের প্রতি মেঘনাদ
১. ‘ঘরের শত্রু বিভীষণ’—এ প্রবাদটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
ক. দুর্জনের সাহচর্য খ. শত্রুপক্ষের সঙ্গে আঁতাত
গ. স্বজনের প্রতি উদাসীনতা ঘ. পরধর্মের অনুসরণ
২. ‘চালে বসাও আনি রাজার আলয়ে’ পঙিক্তটির মধ্য দিয়ে কোন ভাব সর্বাধিক জোরালো হয়েছে?
ক. উপহাস খ. ঘৃণা গ. ক্রোধী ঘ. তিরস্কার
৩. ‘বাসবত্রাস’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক. লক্ষ্মণকে খ. রামকে গ. রাবণকে ঘ. মেঘনাদকে
৪. রামানুজকে মেঘনাদ কোথায় পাঠাতে চেয়েছেন?
ক. নরকে খ. রাজার আলয়ে গ. শমন-ভবনে ঘ. পঙ্কিল সলিলে
৫. আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টি সামনে এনেছে?
ক. আত্মসম্মানবোধ খ. উন্নাসিকতা গ. বিনয় ঘ. ধর্মীয় চেতনা
‘স্বদেশের উপকারে নেই যার মন।
কে বলে মানুষ তারে পশু সেই জন’
৬. উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রটিকে নির্দেশ করে?
ক. রামানুজকে খ. মেঘনাদকে গ. লক্ষ্মণকে ঘ. রাবণকে
৭. উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ পঙিক্তগুলো—
i. নির্গুণ স্বজন শ্রেয়ঃ পরঃ পরঃ সদা
ii. গতি যার নীচ সহ, নীচ যে দুর্মতি
iii. শৈবালদলের ধাম? মৃগেন্দ্র কেশরী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘হে বীর কেশরী’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?
ক. বীরবাহু খ. কুম্ভকর্ণ গ. মেঘনাদ ঘ. বিভীষণ
৯. ‘মহারথী প্রথা’ নয় কোনটি?
ক. চুরি করে শত্রুগৃহে প্রবেশ করা খ. ষড়যন্ত্রে লিপ্ত হওয়া
গ. অস্ত্রহীনকে আঘাত করা ঘ. অপ্রস্তুত অবস্থায় যুদ্ধের আহ্বান
১০. ‘সৌমিত্রি’ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে?
ক. লক্ষ্মণকে খ. রাবণকে গ. বিভীষণকে ঘ. রামকে
১১. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তাত’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক. রাবণকে খ. বাসবকে গ. লক্ষ্মণকে ঘ. বিভীষণকে
১২. ‘ডরিব এ দাস হেন দুর্বল মানবে’—এখানে দুর্বল মানব কে?
ক. অরিন্দম খ. বাসব গ. বিভীষণ ঘ. লক্ষ্মণ
১৩. ‘গুণহীন স্বজন’ শ্রেয় কেন?
ক. গুণী অহংকারী বলে খ. বিপদে ভরসা বলে
গ. প্রকৃত বান্ধব বলে ঘ. স্বজন নির্গুণ বলে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বিভীষণের প্রতি মেঘনাদ
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. গ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা