বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সেই ছেলেটি

১. আরজু তার বন্ধুদের সঙ্গে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন?

ক. সে স্কুলে যেতে চায় না

খ. স্যার তাকে বকুনি দিতে পারেন

গ. তার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল

ঘ. রোগের কারণে সে হাঁটতে পারে না

২. ‘মা বোঝেন কিন্তু কাঁদেন’—আরজুর মা কী বোঝেন?

ক. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে

খ. ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে

গ. ছেলের পায়ের কোনো চিকিত্সা হচ্ছে না

ঘ. আরজুর মা অসহায়

৩. রেবেকা ও ‘সেই ছেলেটি’র আরজু কোন ধরনের শিশু?

ক. স্বাভাবিক খ. পুষ্টিহীন

গ. সুবিধাবঞ্চিত ঘ. বুদ্ধিহীন

৪. আরজুর বন্ধুদের নাম কী?

ক. হারু ও মিঠু গ. লতিফ ও সাবু

গ. মোমেন ও লতিফ ঘ. সাবু ও সোমেন

৫. সাবু, সোমেন, আরজু কীভাবে স্কুলে যাচ্ছিল?

ক. দুষ্টুমি করতে করতে

খ. গান গাইতে গাইতে

গ. কথা বলতে বলতে

ঘ. খেলতে খেলতে

৬. আরজুর ব্যথা কোথায়?

ক. পায়ে খ. কোমরে

গ. কবজিতে ঘ. ঘাড়ে

৭. কী হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কী করছ?—সংলাপটি কার?

ক. আরজুর বন্ধু সাবুর

খ. লতিফ স্যারের

গ. আইসক্রিমওয়ালার

ঘ. হাওয়াই মিঠাইওয়ালার

৮. স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ—কার কথা?

ক. আইসক্রিমওয়ালার

খ. হাওয়াই মিঠাইওয়ালার

গ. আরজুর মায়ের

ঘ. লতিফ স্যারের

৯. আরজু কী খেতে চায়?

ক. আইসক্রিম খ. চকলেট

গ. রুটি ঘ. ভাত

১০. আরজু স্কুলে না আসায় লতিফ স্যার কী মনে করলেন?

ক. হাসলেন খ. অভিমান করলেন

গ. চিন্তিত হলেন ঘ. খুব রেগে গেলেন

১১. টিফিন পিরিয়ডে ছেলেমেয়েরা কী করছিল?

ক. দৌড়াচ্ছিল খ. খেলছিল

গ. পড়ছিল ঘ. গান গাইছিল

১২. আরজুর অসুখের কথা কে জানেন?

ক. আইসক্রিমওয়ালা খ. আরজুর বন্ধু

গ. আরজুর শিক্ষক ঘ. আরজুুর মা

১৩. আরজুর মা কাঁদেন কেন?

ক. বন্ধুরা আরজুকে সাহায্য করে না বলে খ. আরজুর পা চিকন হয়ে যাচ্ছে বলে

গ. স্কুলের বেতন দিতে পারেন না বলে

ঘ. আরজু ফেল করবে বলে

১৪. লতিফ স্যার আরজুকে স্কুলে নিয়ে গেলেন কেন?

ক. খেলার জন্য খ. খাওয়ানোর জন্য

গ. শাস্তি দেওয়ার জন্য ঘ. চিকিত্সার জন্য

১৫. আরজু পলাশতলীর আমবাগানে বসে আছে কেন?

ক. বেশি হাঁটতে পারে না বলে

খ. পড়া শেখেনি বলে

গ. আম খাওয়ার জন্য

ঘ. স্কুল ফাঁকি দেওয়ার জন্য

১৬. আরজু কোন ধরনের প্রতিবন্ধী—

ক. দৃষ্টি খ. শারীরিক গ. শ্রবণ ঘ. বুদ্ধি

১৭. ‘সেই ছেলেটি’ নাটিকার প্রধান চরিত্র কোনটি?

ক. লতিফ স্যার খ. আরজু

গ. আইসক্রিমওয়ালা

ঘ. মিঠু

১৮. নাটকের ঘটনাস্থলকে কী বলা হয়?

ক. দৃশ্য খ. পর্ব

গ. স্থান ঘ. অঙ্ক

১৯. ‘সেই ছেলেটি’ কোন ধরনের রচনা—

ক. নাটক খ. নাটিকা গ. গল্প ঘ. প্রবন্ধ

২০. ‘সেই ছেলেটি’ নাটিকার রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ খ. আতিকুর রহমান

গ. আবদুল্লাহ আল-মামুন

ঘ. সৈয়দ শামসুল হক

২১. ‘সেই ছেলেটি’ নাটিকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি কী প্রকাশ পেয়েছে?

ক. শাসন খ. সহানুভূতি

গ. অবহেলা ঘ. অবজ্ঞা

২২. ‘সেই ছেলেটি’ নাটিকার কয়টি ঘটনাস্থল?

ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি

২৩. ‘ওরা কদম আলী’ কার লেখা?

ক. আমিনুল ইসলামের

খ. আবদুল্লাহ আল-মামুনের

গ. সৈয়দ শামসুল হকের

ঘ. মামুনুর রশীদের

২৪. মামুনুর রশীদ কবে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৪৮ খ্রিষ্টাব্দে খ. ১৯৪৪ খ্রিষ্টাব্দে

গ. ১৯৪৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ১ম পত্র

সেই ছেলেটি

১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক    ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ক

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা