বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
নুরলদীনের কথা মনে পড়ে যায়
১. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নুরলদীন কোন ধরনের চরিত্র?
ক. শ্রমজীবী মানুষের প্রতীক
খ. সাধারণ মানুষের প্রতীক
গ. সংগ্রামী চেতনার প্রতীক
ঘ. প্রতিবাদী চেতনার প্রতীক
২. ‘নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার’—চরণটিতে কী ফুটে উঠেছে?
ক. পরিবেশদূষণ খ. সাংসারিক জটিলতা
গ. বিরুদ্ধ পরিবেশ ঘ. প্রাকৃতিক দুর্যোগ
৩. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কতটি লোকালয়ের কথা উল্লেখ আছে?
ক. উনষাট হাজার খ. উনসত্তর হাজার
গ. উনআশি হাজার ঘ. উননব্বই হাজার
‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
জাগো অগণন ক্ষুধিত মুখের তীব্র ভ্রুকুটি হেরি
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি?’
৪. উদ্দীপকের ভাব ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কীভাবে ফুটে উঠেছে?
ক. ঐতিহাসিক চেতনায় খ. মূল বক্তব্যে
গ. ঐতিহাসিক ঘটনায় ঘ. কবিতার ছন্দে
৫. উদ্দীপকের সঙ্গে কবিতার সাদৃশ্য হলো—
i. যোগ্য নেতৃত্বের প্রত্যাশায়
ii. অন্ধকার ও অজ্ঞতা দূরীকরণে
iii. জাতির ক্রান্তিলগ্নের উপস্থিতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কণ্ঠ বাজেয়াপ্ত বলতে কী বোঝানো হয়েছে?
ক. কণ্ঠযুদ্ধ খ. বাক্স্বাধীনতা হরণ
গ. কথা বলতে না দেওয়া ঘ. কথার ওপর নিষেধাজ্ঞা
৭. ‘অতীত হঠাত্ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরজায়’ এই চরণে ফুটে উঠেছে—
i. অতীতের থেকে শিক্ষা লাভ
ii. স্মৃতিতাড়িত হওয়া iii. প্রেরণামুখর হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘রক্তে ঝরে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. দেহ থেকে রক্ত নিঃসরণ খ. শাসকগোষ্ঠীর পীড়ন
গ. বিবেকের দংশন ঘ. অপশক্তির উত্থান
৯. ‘নিলক্ষার নীলে তীব্র শিস’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রতিক্ষার অবসান খ. প্রতিবাদের সুর
গ. প্রতিবাদ ও বিদ্রোহের আভাস ঘ. জাগরণের ধ্বনি
লোক-লোকান্তর
১. মিলু তার সহপাঠীদের কাছে জানতে চাইল, লোক থেকে লোকান্তরে কবি কী শোনেন?
ক. পাখির গান খ. বাতাসের স্বর
গ. আহত কবির গান ঘ. তন্ত্রমন্ত্র
২. কবি তাঁর চেতনাকে সাদা সত্যিকার পাখি বলেছেন কোন যুক্তিতে?
ক. তাঁর কাব্যবোধ পাখির মতো জীবন্ত বলে
খ. চেতনা সাদা পাখির মতো বলে
গ. সত্যিকার পাখি চেতনাময় বলে
ঘ. চেতনা ও পাখি একে অপরের পরিপূরক বলে
৩. ‘যেন তার তন্ত্রে তন্ত্রে ভরে আছে চন্দনের ডাল’—এখানে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক. মন্ত্রের সৌন্দর্য খ. কবিতার ইন্দ্রজাল
গ. চন্দনের সৌরভ ঘ. চন্দন ডালের ঘ্রাণ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
নুরলদীনের কথা মনে পড়ে যায়
১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ
লোক-লোকান্তর
১. গ ২. ক ৩. খ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা